IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরীমনি বড় চমক নিয়ে দেশে ফিরলেনকলম্বিয়ায় গেরিলা উপদলের মধ্যে সংঘর্ষ, নিহত ২৭‘পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই’গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্ত
Home >> নগর-গ্রাম >> নওগাঁয় এনজিও’র বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নওগাঁয় এনজিও’র বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর সদর উপজেলার বোয়ালিয়া গ্রামে নিজ বাড়িতে অফিস খুলে সভাপতির দায়িত্ব নিয়ে গ্রাহকদের কাছ থেকে দেড় কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে জেলা প্রশাসকের নিকট অভিযোগ দায়ের করেছে এবং জেলা প্রশাসকের অফিসের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত ভোলাই সরদারের ছেলে আশরাদুল ইসলাম (৫০) ও একই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে ফিরোজ (৩৪) মিলে আশরাদুলের নিজ বাড়ীতে প্রতিভা বহুমুখী সমবায় সমিতি নামে অফিস খুলে ফিরোজ সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন ধরে সমিতি পরিচালনা করে আসছিল। যার নিবন্ধণ নং-নও-২০৪/১১। কিন্তু হঠাৎ উক্ত সমিতি পরিচালনা করিয়া আসিতে থাকাকালে প্রায় ৪ মাস যাবত পূর্বে পরিকল্পনা মতে সমিতির কার্যক্রম বন্ধ করিয়া দিয়েছে। এতে উক্ত সমিতির গ্রাহকগণ তাদের কাছে জমাকৃত টাকা ফেরত চাইলে তাদের টাকা ফেরত না দিয়ে আজ দিব কাল দিব করে নানা টালবাহনা করতে থাকে।

অভিযোগে তারা আরও বলেন, গ্রাহকগণ তাদের দু’জনকে টাকা ফেরত দেবার বিভিন্ন চাপ দিলে আশারাদুলের সহযোগিতায় ফিরোজ আত্মগোপন করে এবং যেকোনো সময় সে বিদেশে চলে যেতে পারে বলেও অভিযোগে তারা বলেন। এ এঘটনায় তারা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে তাদের আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news