IMG-LOGO

শনিবার, ২৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ১ ও ২ নং ওয়ার্ডে বিএনপি প্রার্থী মিনুর গণসংযোগরাণীনগরে ডিবি পরিচয়ে গাড়ী ছিনতাইআত্রাইয়ে চাঞ্চল্যকর সুমন হত্যার রহস্য ১৯ মাস পরে উদঘাটন,ডোবা থেকে কঙ্কাল উদ্ধারনিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালারাজশাহী-৬ আসনঃ ৪২ ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ কেন?নগরীতে পিস স্কুলে পিঠা উৎসবখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৭ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল‘জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি’পাহাড় ধসে ইন্দোনেশিয়ায় নিহত ৭পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাদকসেবীকে জেলহাজতে প্রেরণ‘যেকোনো হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে ইরান’প্রার্থীকে বিজয়ী করতে পোরশায় নেতাদের দিনরাত গণসংযোগআজ আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীপদ্মা ব্যারাজ নির্মাণকাজ মার্চে শুরুযুবকদের ভোটের প্রতিফলন হোক: আবু সাঈদের কবর জিয়ারত শেষে শফিকুর রহমান
Home >> নগর-গ্রাম >> ফেন্সিডিল হাতে বদলগাছীর কোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী

ফেন্সিডিল হাতে বদলগাছীর কোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল) প্রতীক আল মাহমুদুল হাসান বুলেটের হাতে ফেনসিডিলের বোতল এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

রোববার (২১ নভেম্বর) দেখা যায় নওগাঁর ব্রেকিং নিউজ নামে একটি ফেসবুক আইডিসহ বিভিন্ন ফেসবুক আইডিতে ছবিটি ভাইরাল হয়েছে।

জানা যায়, আগামী ২৮ নভেম্বর ৩য় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। বদলগাছী উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শাহিনুর ইসলাম স্বপন সহ ১২ জন প্রার্থী। বাঁকি ১১ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে মোটরসাইকেল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বদলগাছী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদুল হাসান বুলেট।

ভাইরাল হওয়া ছবিতে দেখাযায়, বুলেট এক হাতে মোবাইলে কথা বলছে ও অন্য হাতে ফেনসিডিলের বোতলের মুখ (ছিপি) খোলা অবস্থায় সেবন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বিষয়টি নিয়ে এখন স্থানীয় ভোটারদের মাঝে আলোচনা সমালোচনার ঝড় বইছে। জনগণের মাঝে প্রশ্ন উঠেছে এমন ব্যাক্তি জনপ্রতিনিধির চেয়ারে বসলে ইউনিয়নবাসী জন্য কি সেবা করবেন।

বদলগাছী উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু জানান, আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় বুলেটের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। যে কোন সময় তার বিরুদ্ধে নেয়া সিদ্ধান্ত জানানো হবে এবং ফেনসিডিল সেবনের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি জানান এ বিষয়ে আমার জানা নেই।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী আল মাহমুদুল হাসান বুলেট জানান, আমি একজন রাজনৈতিক কর্মী আমাকে বিভিন্ন সমাজে চলাফেরা করতে হয়। চোর বাটপার নেশাখোর সবার সাথেই মিশতে হয়। বিভিন্ন অনুষ্ঠানে সামাজিকতা বজায় রাখতে এসব মাঝে মধ্যে করতে হয়। তবে আমি মাদকাশক্ত নয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031