ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে নওগাঁ জেলা বিএনপি আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত।
সোমবার (২১ নভেম্বর) বেলা ১২টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সমাবেশ শুরু হয়।
সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন অঙ্গ সংগঠন, ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। সমাবেশে আসা নেতাকর্মীরা বিভিন্ন ধরনের সরকারবিরোধী স্লোগান ও খালেদা জিয়ার মুক্তি চেয়ে পুরো মুক্তিরমোড় ও আশেপাশের এলাকা প্রকম্পিত করে ফেলে।
সমাবেশে জেলা বিএনপির আহবায়ক মাষ্টার হাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মসুচীতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ক্রিড়া বিষয়ক সম্পাদক লে. কর্ণেল (অব:) লতিফ খান, সদস্য আনোয়ার হোসেন বুলু, যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীন আহমেদ, এ্যাড. রফিকুল ইসলাম, পৌর মেয়র নাজমুল হক সনি,সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সদস্য তারা, শহিদুল ইসলাম টুকু, সারওয়ার কামাল চঞ্চলসহ যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে যাবার দাবী জানান। নইলে সারা দেশে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে মুক্তি ও সুচিকিৎসার ব্যবস্থা করা হবে।


