ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা বিএনপির আহŸায়ক রোকুনুজ্জামান খাঁন রুকুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান জাপান (ভিপি), যুগ্ম আহ্বায়ক মোসারব হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এসএম আল-ফারুক জেমস, উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল ইসলাম এমদাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জলসহ আরও অনেকেই।
বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।


