IMG-LOGO

শনিবার, ১৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অটোরিকসার সাথে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যুনারী নির্যাতন, মহাদেবপুরে বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরযে বাজেটে ট্যাক্স কমানো হয়, সে বাজেটও বিরোধী দল মানে নাপোরশায় বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিতআসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৫চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে নদী পথে নৌকাযোগে ১৫ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবিচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬৫ ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দমোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনাগোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতবাঘার সন্তানদের স্বপ্নের পাশে এমপি আবু সাঈদ চাঁদভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলনমহাদেবপুরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনীধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণবাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা এমপি বারীরমহাদেবপুরে সড়কেপ্রাণ গেল যুবকেরচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩২০ বোতল কোডিন মিশ্রিত সিরাপ উদ্ধার, আটক ২
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তার অসমাপ্ত জেরা শুরু

সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তার অসমাপ্ত জেরা শুরু

ধূমকেতু নিউজ ডেস্ক : কক্সবাজারে আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৮ম দফায় দ্বিতীয় দিনে মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামের অসমাপ্ত জেরা শুরু হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমালের আদালতে জেরা শুরু হয়।

৮ম দফার প্রথম দিন সোমবার তদন্তকারী কর্মকর্তা আদালতে জবানবন্দি দেয়ার পর তার জেরা শুরু হয়। আজ তার অসমাপ্ত জেরার মধ্য দিয়ে আদালতের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানান মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

এডভোকেট ফরিদ আলম জানান, এই মামলায় গুরুত্বপূর্ণ স্বাক্ষী হচ্ছে মামলার তদন্তকারী কর্মকর্তা। তার অসমাপ্ত জেরার মধ্য দিয়ে আদালতের কার্যক্রম শুরু হয়। আজ তাকে আসামি বরখাস্ত ওসি প্রদীপ এবং এই মামলায় আসামি পুলিশের তিন সোর্স পক্ষের আইনজীবীরা জেরা করবেন।

ইতিপূর্বে এই মামলায় আদালতে ৬৪ জন সাক্ষ্য দিয়েছেন। এএসপি খাইরুল ইসলাম এই মামলার ৬৫তম সাক্ষ্য দিচ্ছেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় ওসি প্রদীপসহ এই মামলার ১৫ জন আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এএইচ/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031