IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফরিদা পারভীনের স্মরণে বিশেষ অনুষ্ঠানসৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের হামলানিরাপদ খাদ্য প্রবিধানমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে খাদ্য প্রতিমন্ত্রীকে ডিও লেটার প্রদানরাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‘আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা যাবে’‘শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে’রাজধানীতে ১০ টুকরো নারীর মরদেহ উদ্ধারহামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যুসিরাজগঞ্জ জেলায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনাসিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির সাধারণ সভামান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভামান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানবাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
Home >> নগর-গ্রাম >> কম্বলের মধ্যে প্রেরণ করা ১৩ লাখ টাকা কক্সবাজারে উদ্ধার

কম্বলের মধ্যে প্রেরণ করা ১৩ লাখ টাকা কক্সবাজারে উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের চেষ্টায় ৯ ঘন্টার মধ্যে আত্মসাৎ হওয়া ১৩ লাখ টাকা উদ্ধার সহ ১ জনকে গ্রেপ্তার বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

আটককৃত হলো বেসরাকারী সংস্থা ঘাসফুল এর মধইল শাখার জুনিয়র অফিসার( হিসাব রক্ষক) কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার রোসাইপাড়া কৈয়ারবিল গ্রামের মৃত. আমিন উল্লাহ’র ছেলে ইউসুফ কুতবী(২৬)।

এ ঘটনায় গত ১ ডিসেম্বর পত্নীতলা থানায় একটি মামলা রুজু হয়। উক্ত মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে পত্নীতলা থানা পুলিশ বেলা ১১ টায় এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ।

আাসমী ইউসুফ প্রতিদিনই জনতা ব্যাংক মধইল শাখা হইতে অন্য কর্মচারীর সহায়তায় টাকা উত্তোলন করিয়া জমা প্রদান করিতো। ৩০ নভেম্বর সদস্যদের মাঝে ঋণ বিতরণের জন্য টাকা উত্তোলনের জন্য যান। টাকার পরিমাণ বেশি হওয়াই অন্য কর্মচারীকে নিয়ে টাকা উত্তোলনের নির্দেশ প্রদান করা হলেও আসামি কোন কর্মচারীকে সঙ্গে না নিয়ে ওই দিন সকাল ১০.৪৫ ঘটিকার সময় একাই জনতা ব্যাংক মধইল শাখায় যান এবং ব্যাংক হইতে ঘাসফুল একাউন্ট হতে টাকা উত্তোলন করেন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর উক্ত আসামী টাকা নিয়ে ফিরে না আসায় তারা ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানান।

পরবর্তীতে আসামী অন্য একজনের ফোন থেকে বাদীকে ফোন করে বলে সে জয়পুরহাট রেলস্টেশন আছে। বাদীর অফিস হইতে জয়পুরহাট যাইতে দেরি হবে বিধায় তাদের বদলগাছী শাখার ব্যবস্থাপক মো: হারুন অর রশীদকে যাওয়ার জন্য বলেন এবং সে অনুযায়ী খোঁজাখুঁজি করার পরেও তাকে কোথাও পাওয়া যায় নাই।

এই ঘটনায় পত্নীতলা থানায় মামলা হলে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার প্রত্যক্ষ দিকনির্দেশনায় মামলার তদন্ত ও আসামী গ্রেপ্তার ও আত্মসাৎ হওয়া টাকা উদ্ধারের চেষ্টা কালে আত্মগোপন করে এলাকা হইতে পালিয়ে যাচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামী ইউসুফ কুতবীকে ১ ডিসেম্বর ভোর ৪টায় নজিপুর বাস স্ট্যান্ড হতে আটক করা হয় ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

তিনি আরও বলেন চট্রগ্রাম থেকে মধইল শাখায় অনেক দুরে বদলী করায় তার মনে ক্ষোভের জন্ম হয়। সেই সাথে আত্মসাৎকৃত ১৩ লাখ টাকা কম্বলের মধ্যে ঢুকিয়ে অভিনব কায়দায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজার প্রেরণ করার ৯ ঘন্টার মধ্য ঘাসফুল সংস্থার ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031