IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এখনো কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি নাজমুলখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৩ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলকিছুদিন প্রেমে পাগল, তারপর কেন আর ভালো লাগে না২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আওয়ামী নাট্যোৎসবপোরশায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলকর্মী নিয়োগ দিচ্ছে স্কয়ার ফুডগণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি লিজা- সম্পাদক ফাতেমাগুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমানপাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন নিহতবাংলাদেশের ফুটবল বিশ্বকাপ খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতিগ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক বসানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পেরওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২পাকিস্তানে দুই ব্যাংক লুট ও পুলিশ স্টেশনে হামলায় নিহত ১২গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১
Home >> নগর-গ্রাম >> ইউপি নির্বাচন, জয়পুরহাটে সহকারি প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

ইউপি নির্বাচন, জয়পুরহাটে সহকারি প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

ধূমকেতু নিউজ ডেস্ক : পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার এক কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সিল মারার অভিযোগে সহকারি প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে সহকারি প্রিজাইডিং কর্মকর্তা ফেরদৌস আরা লিপির দাবি, কেন্দ্রে এক ব্যক্তি ব্যালট খুলে খুলে দেখছিলেন, এতে তিনি বাধা দিয়েছেন।

বুধবার সকাল ১১টার দিকে উপজেলার আয়মা-রসুলপুর হাজী মনির উদ্দিন উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সিল মারার অভিযোগ তুলেন নৌকার প্রার্থী জাহিদুল আলম বেনু। এই অভিযোগ করার পর ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা নুরনবীর নির্দেশে ভোট চলাকালিন সময়ে বেলা ১১টার দিকে তাকে প্রত্যাহার করা হয়।

সহকারি প্রিজাইডিং কর্মকর্তা ফেরদৌস আরা লিপি বলেন, ‘আমি সরকারি কর্মকর্তা হিসেবে সরকারি আদেশ পালন করছিলাম। কে নৌকার লোক আর কে আনারস মার্কার লোক আমি চিনি না। দায়িত্ব পালন করার সময় এক নম্বর কক্ষে এক ব্যক্তি ব্যালট খুলে খুলে দেখার দৃশ্য দেখে আমি তাকে বাধা দিয়েছি। এটাই আমার অপরাধ’।

এই বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি পাঁচবিবির দিবাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মশিউর রহমান বলেন, ‘সহকারি প্রিজাইডিং কর্মকর্তা ফেরদৌস আরা লিপির বিরুদ্ধে ভোট প্রদানে অক্ষম ভোটারদের হয়ে সিল মারার অভিযোগ তাকে প্রত্যাহার করা হয়েছে।’

রিটার্নিং কর্মকর্তা নুরনবী বলেন, ‘প্রিজাইডিং কর্মকর্তার মাধ্যমে অভিযোগ পেয়ে ফেরদৌস আরা লিপিকে সহকারি প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031