IMG-LOGO

বুধবার, ২১ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোস্টাল ব্যালটে ভোট দেবেন কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দিবীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকুষ্টিয়ায় এক শিশুর মৃত্যুকেশরহাটে মাংস ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মত বিনিময়বেগম জিয়াকে দেশে সর্বোচ্চ সম্মানীত একজন নারী: মিলনকুষ্টিয়ায় ছেলের হাতে বাবা হত্যার অভিযোগ, ছেলে আটকসবাই যেন ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন : আলী ইমামমান্দায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজরাণীনগরে আগুনে পোড়া গৃহবধূ লাশ দাহ সম্পন্নধামইরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভাত্রয়োদশ সংসদ নির্বাচন নওগাঁ-১ এ লড়বেন ৫ জনখালেদা জিয়ার স্মরণে মহিলা দলের দোয়া মাহফিলকুষ্টিয়ার চার সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দগোমস্তাপুরে গণভোট নিয়ে উদ্বুদ্ধকরণ সভাকাকে বিয়ে করলেন শাকিবা ?
Home >> নগর-গ্রাম >> রাণীনগরে হেরোইনসহ ১০ মাদক মামলার আসামী গ্রেপ্তার

রাণীনগরে হেরোইনসহ ১০ মাদক মামলার আসামী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরের আলোচিত মাদক ব্যবসায়ী আসলাম হোসেন (৪৩)কে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ভোরে উপজেলা সদরের পূর্ব বালুভরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আসলাম উপজেলার মধ্য রাজাপুর গ্রামের আক্কাছ সরদারের ছেলে। তার বিরুদ্ধে এপর্যন্ত ১০টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে থানাপুলিশ।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, এদিন ভোরে মাদক ব্যবসায়ী আসলাম হেরোইন বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর থানার এএসআই সোহেল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে পূর্ব বালুভরা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় আসলামকে চার গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। সম্প্রতি একটি মাদক মামলার গ্রেপ্তারী পরোয়ানা মাথায় পলাতক ছিল আসলাম।

ওসি শাহিন আকন্দ আরো জানান, এপর্যন্ত আসলামের বিরুদ্ধে ১০টি মাদক মামলা রয়েছে। হেরোইন উদ্ধারের ঘটনায় আরো একটি মাদক মামলা রুজু করে বুধবার সকালেই আসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031