IMG-LOGO

বুধবার, ১৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বতন্ত্র প্রার্থী শিমুল মনোনয়ন বৈধ ঘোষণাবিএনপি প্রার্থীকে শরীফ উদ্দিনকে কারন দর্শানো নোটিশআসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যপোস্টাল ব্যালটে আগে কয়েকটি দলের প্রতীক ‘উদ্দেশ্যমূলক’চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদানগোদাগাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশএকটি দল আখিরাতে দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে-আবু সাইদ চাঁদএআই সহায়ক, বিপর্যয়ের কারণ নয় – বাউবির ট্রেজারারবাগমারায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজোমান্দায় শীতার্ত মানুষের মাঝে সিসিডিবির কম্বল বিতরণবাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আসাদুল ইসলামনিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশপোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটকবেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলনসিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পত্নীতলার পুলিশের গাড়িতে আগুন ও গুলি বর্ষণ, চার ইউনিয়নের ফলাফল স্থগিত

পত্নীতলার পুলিশের গাড়িতে আগুন ও গুলি বর্ষণ, চার ইউনিয়নের ফলাফল স্থগিত

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নে ভোট গ্রহণ শেষে গণনা না করে দুটি কেন্দ্রের ব্যালট ও সরঞ্জাম নিয়ে ফেরার সময় পুলিশের ওপর হামলা হয়েছে। চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ফারজানা আক্তার, ওই কেন্দ্রে প্রতিদ্বন্দিতাকারী ইউপি সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকেরা এ হামলা চালায়। পুলিশের দুটি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে হামলাকারীরা।

৫ম ধাপের ইউপি নির্বাচনে বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঘোষনগর ইউনিয়নের কমলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘোষনগর উচ্চবিদ্যালয় কেন্দ্রের ব্যালট ও মালামাল নিয়ে ফেরত আসার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দুই কেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

চেয়ারম্যান পদপ্রার্থী ফারজানা চৌধুরী ও কয়েকজন ইউপি সদস্য প্রার্থী বলেন, ভোট গণনা না করেই ব্যালট ও সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছিল। তাই বিক্ষুপ্ত জনতা এ ঘটনা ঘটায়। তাঁদের কর্মী-সমর্থকেরা এ ধরণের হামলার সঙ্গে জড়িত ছিলেন না। পুলিশের ছোঁড়া রাবার বুলেটের আঘাতে অন্তত ২০ জন মানুষ আহত হয়েছে। এদের মধ্যে শিশু ও নারীও রয়েছে।

অন্যদিকে উপজেলার পত্নীতলা সদর ইউনিয়নের মথুরাপুর, কৃষ্ণুপুর ইউনিয়নের পানিওড়া ও আকবর ইউনিয়নের মান্দাইন কেন্দ্রেও ভোট গণনা নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ওই তিনটি কেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

প্রতিদ্বন্দী চেয়ারম্যান ও সদস্য প্রর্থী এবং স্থানীয় জনগণের অভিযোগ, ভোট গণনা না করেই ব্যালট ও মালামাল নিয়ে যাওয়া হচ্ছিল। গণনা না করে ব্যালট ও মালামাল নিতে জনগণ বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

পতœীতলা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম বলেন, এখানে নৌকার প্রার্থীর চেয়ে আমি প্রায় ১ হাজার ভোটে এগিয়ে আছি। নৌকার প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য ব্যালট বাক্স নিয়ে গিয়ে উপজেলা সদরে ফলাফল ঘোষণার ষড়যন্ত্র করা হয়েছে।

ভোটের ফলাফল স্থগিত থাকা একটি করে কেন্দ্র ছাড়া বাঁকি কেন্দ্রগুলোতে কৃষ্ণুপুরে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম এগিয়ে আছেন। আকবর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সুলতান মাহমুদ এগিয়ে আছেন।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাছান বলেন, পত্নীতলার উপজেলার চারটি ইউনিয়নের পাঁচটি ভোটকেন্দ্রে সংঘর্ষের কারণে ওই সব ইউনিয়নের ফলাফল স্থগিত রাখা হয়েছে। ওই সব কেন্দ্রে পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণা করে ভোট নেওয়া হবে। এরপর ওই চারটি ইউনিয়নের ফলাফল ঘোষণা হবে।

বৃহস্পতিবার সকালে নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বলেন, দুটি পুলিশ ভ্যানে অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে একটি গাড়ি পুলিশের রিকুইজিশন করা। বেশ কিছু ব্যালট বাক্সও ছিনিয়ে নেওয়া হয়েছে। হামলায় পুলিশের বেশ কিছু সদস্য আহত হয়েছেন। সরকারি কাজে বাধা, পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে মামলার প্রক্রিয়া চলছে।

পতœীতলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) লিটন সরকার বলেন, ১১টি ইউনিয়নের মধ্যে ৭ টি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে। বাঁকি ৪টি ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের কারণে ওই সব ইউনিয়নের ফলাফল স্থগিত রাখা হয়েছে। সংঘর্ষে পুলিশে ২টি গাড়ি পুড়িয়ে দিয়েছে।

বুধবার অনুষ্ঠিত নির্বাচনে ফলাফল স্থগিত হওয়া পত্নীতলা উপজেলার ওই চারটি ইউনিয়ন ছাড়া বাঁকি সাতটি ইউনিয়নের ফলাফলে দুটিতে আওয়ামী লীগের প্রার্থী, তিনটিতে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দিতা করা আওয়ামী লীগের বিদ্রোহী এবং দুটিতে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি নেতা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031