IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঠাকুরগাঁও সদর আসনে বিজয়ী মির্জা ফখরুলনওগাঁ-২ আসনে বেসরকারীভাবে জামায়াতের প্রার্থীর বিজয়ীরাজশাহী বিভাগে ২৮ আসনে এগিয়ে বিএনপি, ১০টিতে জামায়াতচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থীর বিজয়ীনওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়২ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমানগোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মান্দায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় মেহগনির বাগান থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের খুদিয়াডাঙ্গা গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত যুবকের নাম দীপ কুমার মহন্ত (২৫)। তিনি নওগাঁ সদরের সুলতানপুর এলাকার তপন মহন্তের ছেলে ও পেশায় একজন ফানির্চার শ্রমিক।

নিহতের মা সবিতা রানী মহন্ত বলেন, ছেলে দীপ বুধবার দুপুর ২টার দিকে নওগাঁর কাঁঠালতলী বাজারে জনাবের ফানির্চারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যার দিকে বোন সুইটি রানীকে মুঠোফোনে বলে সে মান্দার প্রসাদপুর বাজারে এসেছে। রাত ৮টার পর্যন্ত মুঠোফোনে তাঁদের সঙ্গে কথা হয়। এরপর থেকে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার সকালে কয়েকদফা ছেলে দীপের ফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। এরপর ছেলের খোঁজে প্রসাদপুর বাজারে এসে তাঁর মৃত্যুর বিষয়ে জানতে পারি।’

স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন বাচ্চু জানান, শীতের সকালে মাঠে কাজ করতে গিয়ে লোকজন মেহগনির গাছে লাশটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লাশের পরনে জিন্সের প্যান্ট ছিল। গায়ে কোনো জামা-গেঞ্জি ছিল না। পরে থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, রাজশাহী সিআইডির ক্রাইম সিন ইউনিটের একটি টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন। ঘটনাস্থল থেকে একটি মোবাইলফোন, একটি ফুলহাতা গেঞ্জি, ও খাট তৈরির একটি ক্যাটালগ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের অদুরে একটি সরিষার খেতে তাঁর ব্যবহৃত একজোড়া জুতা পাওয়া যায়।

ওসি আরও বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় থানা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news