IMG-LOGO

শনিবার, ২৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ১ ও ২ নং ওয়ার্ডে বিএনপি প্রার্থী মিনুর গণসংযোগরাণীনগরে ডিবি পরিচয়ে গাড়ী ছিনতাইআত্রাইয়ে চাঞ্চল্যকর সুমন হত্যার রহস্য ১৯ মাস পরে উদঘাটন,ডোবা থেকে কঙ্কাল উদ্ধারনিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালারাজশাহী-৬ আসনঃ ৪২ ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ কেন?নগরীতে পিস স্কুলে পিঠা উৎসবখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৭ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল‘জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি’পাহাড় ধসে ইন্দোনেশিয়ায় নিহত ৭পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাদকসেবীকে জেলহাজতে প্রেরণ‘যেকোনো হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে ইরান’প্রার্থীকে বিজয়ী করতে পোরশায় নেতাদের দিনরাত গণসংযোগআজ আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীপদ্মা ব্যারাজ নির্মাণকাজ মার্চে শুরুযুবকদের ভোটের প্রতিফলন হোক: আবু সাঈদের কবর জিয়ারত শেষে শফিকুর রহমান
Home >> নগর-গ্রাম >> পুলিশের উপর পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলা

পুলিশের উপর পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলা

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : নির্বাচনে হেরে বিজয়ী প্রার্থীর বাড়িতে হামলার সময় বাধা দেয়ায় পুলিশের উপর হামলা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার (৬ জানুয়ারী) বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (০৫ জানুয়ারী) ভোটে ঝিলিম ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে ৫৫৯ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন শরিয়ত আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ইউপি সদস্য মোরগ প্রতীকে ৫৪৫ ভোট পেয়েছেন মনিরুল ইসলাম মনি। এছাড়াও তালা প্রতীকে আব্দুল কুদ্দুস সেরাতাল ৫১৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। এছাড়াও আনারুল ইসলাম আপেল প্রতীকে ৩০০ ভোট, আনু বাক্কার ফুটবল প্রতীকে ২৪০ ভোট ও সাদিকুল ইসলাম ফ্যান প্রতীকে পেয়েছেন ৪১ ভোট।

নির্বাচনে পরাজিত প্রার্থী মনিরুল ইসলাম মনি ও আব্দুল কুদ্দুস সেরাতাল এবং তাদের লোকজন বিজয়ী প্রার্থীর বাড়িতে হামলা করার পরিকল্পনা করে। শতাধিক লোকজন লাঠিসোটা নিয়ে বিজয়ী প্রার্থী শরিয়তের বাড়ির দিকে এগিয়ে আসে। শরিয়তের বাড়িতে যাওয়ার আগেই হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা করে তারা।

নবনির্বাচিত ইউপি সদস্য শরীয়ত আলী জানান, নির্বাচনে পরাজিত হয়ে আমার বাড়িতে হামলার পরিস্থিতি জানতে পেরে জরুরি সহায়তা সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ উপস্থিত হয়। এসময় তারা পুলিশের উপর হামলা করে। পুলিশের একটি মোটরসাইকেল ভেঙে ফেলেছে তারা। এমনকি এঘটনায় নিজের জীবনের নিরাপত্তা হুমকিতে রয়েছে বলে জানান তিনি।

পুলিশের উপর হামলায় অন্তত ৫ জন পুলিশ সদস্য আহত হয়। তিনজনকে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সায়েদা সুলতানা মুঠোফোনে জানান, তিনজন পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে দুইজনের অবস্থা খুবই গুরুতর হওয়ায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান মুঠোফোনে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। বাকি হামলাকারীদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031