IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিচাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ১১জন বাংলাদেশীকে পরিবারের নিকট হস্তান্তরপিস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিতসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতফুলবাড়ীতে মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য, ভাঙচুর করা হচ্ছে বাড়ির সিসি ক্যামেরাকারা কর্তৃপক্ষ এরফানের ফাঁসি স্থগিতের কথা জানিয়েছেপোরশায় চার আসামী গ্রেপ্তারপোরশায় দুস্থ প্রতিবন্ধদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণপোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিন আহমেদেরসুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি: ড. বদিউল আলম মজুমদার
Home >> প্রবাস >> ‘শত্রুরাও জানে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না’

‘শত্রুরাও জানে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, তার দেশ যে পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না তা শত্রুরাও জানে। কিন্তু তারা ইরানকে শান্তিপূর্ণ কাজেও পরমাণু প্রযুক্তি ব্যবহার করতে দিতে চায় না বলে এদেশের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বৃহস্পতিবার তাবরিজ গণঅভ্যুত্থানের বার্ষিকীতে ওই প্রদেশের জনগণের এক সমাবেশে ভার্চুয়ালি দেয়া এক ভাষণে এ মন্তব্য করেন।

তিনি বলেন, আজ হোক অথবা কাল আমাদেরকে বেসামরিক কাজে পরমাণু জ্বালানীর ওপর নির্ভরশীল হতেই হবে। আজ যদি আমরা এই প্রযুক্তি পুরোপুরি আয়ত্বে না আনি আগামীকাল আমরা পিছিয়ে পড়ব। সেদিন যাতে শত্রুদের মুখাপেক্ষী হতে না হয় সেজন্যই আমরা পরমাণু কর্মসূচির প্রতি এতটা গুরুত্ব দিচ্ছি। বিশ্বের বেশিরভাগ দেশ এখন বিদ্যুৎ উৎপাদনের জন্য পরমাণু শক্তির দিকে ধাবিত হচ্ছে। কাজেই আমাদেরকে এই খাতে ব্যাপকভাবে গবেষণা চালাতে হবে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ভিয়েনায় চলমান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপের প্রতি ইঙ্গিত করে বলেন, ২০১৫ সালে যখন পরমাণু সমঝোতা সই হয় তখন আমার কিছু দিকনির্দেশনাকে আমলে না নেয়ার কারণে বর্তমান অচলাবস্থা তৈরি হয়েছে।

ভাষণের অন্য অংশে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্যের দিনগুলে শেষ হতে যাচ্ছে। এ অঞ্চলের দেশগুলোর জনগণ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে জেগে উঠেছে।

সাম্রাজ্যবাদী আমেরিকা ইরানের তরুণ সমাজকে বিপ্লবের চেতনা থেকে দূরে সরিয়ে রাখতে চায়- জানিয়ে তিনি বলেন, এজন্য তারা শত শত কোটি ডলার খরচ করে বিপ্লবের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা দেশের সরকারের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্ক ছিন্ন করতে চায়। এ লক্ষ্যে তারা ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে। কিন্তু ইরানি জনগণ যদি অর্থনৈতিক চাপ মোকাবিলা করতে পারে তাহলে শত্রুরা হতাশ হবে।

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, অভ্যন্তরীণভাবে অর্থনৈতিক তৎপরতা শক্তিশালী করে বিদেশ-নির্ভরতা কমাতে হবে। ইরানি কূটনীতিকরা এদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য [ভিয়েনায়] যে আলোচনা চালাচ্ছেন সেটিও প্রশংসনীয়। তবে দেশের অর্থনীতিকে মুক্তি দিতে চাইলে অভ্যন্তরীণভাবে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। ইরানের অর্থনীতিকে বহিঃশক্তির ওপর নির্ভর করা যাবে না।

ফার্সি ১৩৫৬ সালের ২৯ বাহমান তথা ১৯৭৮ সালের ১৭ ফেব্রুয়ারি ইরানের উত্তরাঞ্চলীয় তাবরিজ শহরের জনগণ তৎকালীন স্বৈরাচারী শাহ সরকারের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ দেখিয়েছিলেন। সেদিন শাহ সরকারের নিরাপত্তা বাহিনীর হামলায় বহু মানুষ শহীদ হয়েছিলেন।

পরবর্তীতে ওই ঘটনার চেহলামের স্মরণে কোমসহ ইরানের অন্যান্য শহরেও শাহ সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন এবং এর ফলে জনতাকে নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। অবশেষ পরের বছর ২২ বাহমান অর্থাৎ ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি বিপ্লবের চূড়ান্ত বিজয় ঘটে। বিপ্লবের চূড়ান্ত দিনগুলোর সূচনা তাবরিজের গণঅভ্যুত্থান থেকে শুরু হয়েছিল বলে প্রতি বছর দিনটিকে গুরুত্ব দিয়ে পালন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031