IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরীমনি বড় চমক নিয়ে দেশে ফিরলেনকলম্বিয়ায় গেরিলা উপদলের মধ্যে সংঘর্ষ, নিহত ২৭‘পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই’গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্ত
Home >> প্রবাস >> লিড নিউজ >> কিয়েভের উপকণ্ঠে ৪০ মাইল দীর্ঘ রুশ সামরিক বহর

কিয়েভের উপকণ্ঠে ৪০ মাইল দীর্ঘ রুশ সামরিক বহর

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনে রুশ বাহিনীর আক্রমণের আজ ষষ্ট দিন।

বৃহস্পতিবার নিরাপত্তার কারণ দেখিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীকে ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ পরিচালনা নির্দেশ দেন।

ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে ৪০ মাইল দীর্ঘ রুশ সামরিক বহরের দেখা গেছে।

ম্যাক্সার টেকনোলজিস নামের একটি কোম্পানি জানায়, আগে মনে হয়েছিল, বহরটি ১৭ মাইল লম্বা। কিন্তু সর্বশেষ স্যাটেলাইট ছবি দেখে বোঝা যাচ্ছে, বহরটি এর চেয়ে অনেক বড়। খবর বিবিসির।

ম্যাক্সার সোমবার সিএনএনকে জানিয়েছিল, বহরে সাজোয়া যান, ট্যাঙ্ক, টাওড গোলন্দাজ ও অন্যান্য লজিস্টিক যান রয়েছে।

মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সারের তথ্য বলছে, রাশিয়ার বাহিনীর এই বিশাল বহর ইভানকিভ শহরের পি-০২-০২ রোডে দেখা গেছে। রাজধানী কিয়েভ থেকে শহরটি ৪০ মাইল (৬০ কিলোমিটার) দূরে অবস্থিত।

এদিকে রোববার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দেশের পরমাণুর অস্ত্রের দায়িত্বে থাকা বাহিনীকে ‘সর্বোচ্চ সতর্ক’ থাকার নির্দেশ দিয়েছেন।

পশ্চিমা সামরিক জোট ন্যাটো পুতিনের এই বক্তব্যকে ‘ভয়াবহ’ হিসেবে মন্তব্য করেছে।

ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো পুতিনকে থামাতে রাশিয়ার অর্থনৈতিক প্রতিষ্ঠানের ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপসহ রুশ বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং ইউক্রেনে প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধির ঘোষণা দিয়েছে।

সোমবার ইউক্রেনের স্থানীয় সময় দুপুর ১টার একটু আগে বেলারুশে দুপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়।

বেলারুশের গণমাধ্যম বেল্টা নিউজের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, দ্বিতীয়বার আলোচনায় বসার জন্য দুই পক্ষই এখন পরামর্শ করতে তাদের নিজ নিজ দেশে ফিরে যাবে। কয়েক দিনের মধ্যেই দুই পক্ষ ফের আলোচনায় বসতে পারে।

আলোচনা শুরুর আগে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের স্বাগত জানান বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মাকেই।

তিনি বলেন, প্রেসিডেন্ট লুকাশেঙ্কো আন্তরিকভাবে আশা করছেন সংকট সমাধানে আলোচনায় সব প্রশ্নের সমাধান খুঁজে পাওয়া সম্ভব হবে। বেলারুশের জনগণও এর জন্য প্রার্থনা করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news