IMG-LOGO

সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচনি কর্মকর্তারা অস্বাভাবিক আচরণ করছেন, ভোটারদের চাপ দিচ্ছেনসিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতঅর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারামহাদেবপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতনিউজিল্যান্ডের আদালতে দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন ট্যারান্টেরনওগাঁ-৬ আসনে ৩৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণসিংড়ায় কৃষি উপকরণ বিতরণবাগমারায় ভোটকেন্দ্রের নিরাপত্তায় থাকবে ১,৫৮৬ আনসার সদস্যজিম্বাবুয়ের গতিঝড়ে ১০৩ রানেই অলআউট ওমাননিপাহ ভাইরাসে বছরের প্রথম মৃত্যু, সতর্ক থাকবেন যেভাবেবিএনপির প্রচারণায় ‘ম্যাডাম ফুলি’ খ্যাত নায়িকা শিমলাইরানে নোবেলজয়ী নার্গিসের আরও সাড়ে সাত বছরের কারাদণ্ডআজ জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমানভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশনা ইসিররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১ জন
Home >> প্রবাস >> লিড নিউজ >> পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী শেহবাজ

পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী শেহবাজ

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ভোটাভুটির মাধ্যমে দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পিএমএল-এন নেতা শেহবাজ শরিফ।

জিও টিভি অনলাইন এ খবর জানিয়েছে।

ডেপুটি স্পিকার কাশেম সুরির উপস্থিতিতে সোমবার পবিত্র কোরআন পাঠের মধ্য দিয়ে স্থানীয় সময় বেলা ২টার দিকে জাতীয় পরিষদের এ অধিবেশন শুরু হয়।

পরে ইমরান খানের দল পিটিআইয়ের আইনপ্রণেতারা পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশন থেকে ওয়াক আউট করেন।

স্পিকার সুরি শুরুতেই ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা গত ৩ এপ্রিলের অনাস্থা প্রস্তাব বাতিল প্রসঙ্গে আত্মপক্ষ সমর্থন করেন। ওয়াক আউট করা পিটিআই নেতাদের মধ্যে স্পিকার কাশেম সুরিও ছিলেন।

এর আগে রোববার শেহবাজ প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন দাখিল করেন। একইদিনে ক্ষমতাচ্যুত ইমরান খানের দল পিটিআই’য়ের ভাইস-চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিও মনোনয়ন জমা দেন।

৭০ বছর বয়সী শেহবাজ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী। এছাড়া, শেহবাজ পারিবারিকভাবে ধনী ব্যবসায়ী এবং পাকিস্তান মুসলিম লীগ (এন)-এর বর্তমান সভাপতি।

সংসদে অনাস্থা ভোটে হেরে শনিবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এর পরদিন রোববার রাতে দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভে নামেন তার দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31