IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত‘হাদির হত্যাকারীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাবো’ফুলবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিতপবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলনমোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশতানোরে চাতালে তুলার গুদামে আগুনআলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যপুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলননন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেনফ্যামিলি কার্ড শুরুতে কত পরিবার পাবে, জানালেন মন্ত্রীমাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪তারাগঞ্জে জ্বালানি তেল সংকট গুজব পাম্প ও মোটরযান মালিকদের সাথে প্রশাসনের আলোচনা সভামান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
Home >> টপ নিউজ >> প্রবাস >> দক্ষিণ সুদানে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ১৭

দক্ষিণ সুদানে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ১৭

ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণ সুদানে জুবা বিমানবন্দরের কাছে একটি কার্গো বিমান ওড়ার কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়েছে। গতকাল শনিবার (২২ আগস্ট) সকালে এই দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন এবং একজনকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাতে এ খবর জানিয়েছে চীনের বার্তা সংস্থা শিনহুয়া।

বিমান দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আপার নীল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জোসেফ মায়োম ফোনে শিনহুয়াকে জানান, একজন আরোহীকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বলেছেন, ‘আমি যা দেখেছি, তাতে ব্যথায় চিৎকার করতে থাকা এক যাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। ১৫ জন আরোহী ও দুজন ক্রুর লাশ দেখেছি আমরা, মোট ১৭ জন।’

সাউথ ওয়েস্ট এভিয়েশনের বিমানটি জুবার হাই রেফারেন্ডার আবাসিক এলাকার কাছে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানে তখনও দাউ দাউ করে আগুন জ্বলছিল বলে জানান মায়োম।

জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক কার কুল জানান, সকাল ৯টায় বিমানটি বিধ্বস্ত হয়। একটি প্রতিষ্ঠানের কর্মীদের বেতন নিয়ে আবেইল ও ওয়া শহরের দিকে যাচ্ছিল এই বিমান। এছাড়া বিমানটিতে মোটরবাইক, কিছু যন্ত্রাংশ ও খাদ্যসামগ্রী ছিল। আর কোনও আরোহী ছিলেন না বলেছেন কুল।

বিমানবন্দরের এই কর্মকর্তা বলেছেন, ঠিক কতজন আরোহী হতাহত হয়েছেন কিংবা জীবিত উদ্ধার করা গিয়েছে তা সঠিক জানাতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। আনুষ্ঠানিকভাবে স্পষ্ট তথ্য পেলেই বিস্তারিত জানানো যাবে বলেছেন কুল।

২০১৮ সালে দক্ষিণ সুদানের পূর্বাঞ্চলীয় হ্রদ এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর গত বছরের এপ্রিলে এক ঘোষণায় দক্ষিণ সুদানিজ প্রেসিডেন্ট সালভা কির ২০ বছরের বেশি সময় ধরে যাত্রী বহন করা বিমান নিষিদ্ধ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728