IMG-LOGO

বুধবার, ১৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বতন্ত্র প্রার্থী শিমুল মনোনয়ন বৈধ ঘোষণাবিএনপি প্রার্থীকে শরীফ উদ্দিনকে কারন দর্শানো নোটিশআসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যপোস্টাল ব্যালটে আগে কয়েকটি দলের প্রতীক ‘উদ্দেশ্যমূলক’চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদানগোদাগাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশএকটি দল আখিরাতে দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে-আবু সাইদ চাঁদএআই সহায়ক, বিপর্যয়ের কারণ নয় – বাউবির ট্রেজারারবাগমারায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজোমান্দায় শীতার্ত মানুষের মাঝে সিসিডিবির কম্বল বিতরণবাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আসাদুল ইসলামনিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশপোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটকবেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলনসিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম
Home >> প্রবাস >> লিড নিউজ >> সৌদিতে বার্ধক্যজনিত কারণে তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিতে বার্ধক্যজনিত কারণে তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : সৌদি আরবে হজ করতে যাওয়া তিন বাংলাদেশি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে তাদের সবার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিন বাংলাদেশির মধ্যে একজনের বাড়ি জয়পুরহাটে। তার নাম মো. হেলাল উদ্দীন মোল্লা। বয়স ৬২ বছর। পাসপোর্ট নম্বর-ইই০৩৮৫৩৭৬। শুক্রবার (১৭ জুন) তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে, বৃহস্পতিবার (১৬ জুন) মারা যান নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা নুরুল আমিন। বয়স ৬৪ বছর। পাসপোর্ট নম্বর-ইএফ০৭৫৮০০৬।

এছাড়া গত ১১ জুন মারা যান চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির। তার বয়স ৬০ বছর। পাসপোর্ট নম্বর-এ০১০১২২২৮।

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত পবিত্র হজে সৌদি আরব গিয়েছেন ১৫ হাজার ৭২৫ যাত্রী। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছিল ৩ হাজার ৩৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ১২ হাজার ৩৩৯ জন।

হজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ফ্লাইট ছেড়েছিল ৪২টি। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সে ২৪টি, সৌদি এয়ারলাইন্সের ১৩টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট ছিল।

এ ছাড়া সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হতে সার্ভিস সংখ্যা ৬ হাজার ৬৩২টি, চিকিৎসা কেন্দ্র থেকে স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ৯০৭টি, মোট ইস্যু করা ভিসা ছিল ৫৫ দশমিক ৬২ শতাংশ। যার মধ্যে সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯৩ দশমিক ৯০ শতাংশ ও বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ছিল ৫২ দশমিক ৭৬ শতাংশ।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

গত ৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ৪ আগস্ট।

এবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত ৩৫৯টি হজ এজেন্সির মাধ্যমে হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031