IMG-LOGO

মঙ্গলবার, ১৩ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বতন্ত্র প্রার্থী শিমুল মনোনয়ন বৈধ ঘোষণাবিএনপি প্রার্থীকে শরীফ উদ্দিনকে কারন দর্শানো নোটিশআসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যপোস্টাল ব্যালটে আগে কয়েকটি দলের প্রতীক ‘উদ্দেশ্যমূলক’চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদানগোদাগাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশএকটি দল আখিরাতে দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে-আবু সাইদ চাঁদএআই সহায়ক, বিপর্যয়ের কারণ নয় – বাউবির ট্রেজারারবাগমারায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজোমান্দায় শীতার্ত মানুষের মাঝে সিসিডিবির কম্বল বিতরণবাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আসাদুল ইসলামনিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশপোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটকবেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলনসিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম
Home >> প্রবাস >> লিড নিউজ >> বিশ্বজুড়ে নতুন মৃত্যু ১ হাজার

বিশ্বজুড়ে নতুন মৃত্যু ১ হাজার

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে করোনায় আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু এবং নতুন করে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা।

গত একদিনে সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে এক হাজারেরও বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৫ লাখ মানুষ।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে তাইওয়ান। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া, স্পেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, অস্ট্রেলিয়া ও ইতালি।

শনিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত একদিনে সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় সাড়ে তিনশোর বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ৩৯ হাজার ৩৫২ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৪ হাজার ৪৫৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ১১ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ কোটি ৩৬ লাখ ১৭ হাজার ৫৯৭ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০০ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮১ হাজার ৭৩৩ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৮১৯ জন এবং মৃত্যু হয়েছে ১০ লাখ ৩৮ হাজার ২৬৫ জনের।

যুক্তরাষ্ট্র ব্যতীত বিশ্বের আরও যেসব দেশে শুক্রবার সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো— তাইওয়ান (নতুন আক্রান্ত ৫৫ হাজার ২৬১ জন, মৃত ১৫৪ জন), ফ্রান্স (নতুন আক্রান্ত ৫০ হাজার ৬০৫ জন, মৃত ৪৩ জন), রাশিয়া (নতুন আক্রান্ত ৩ হাজার ৩৭৩ জন, মৃত ৬৩ জন), ইতালি (নতুন আক্রান্ত ৩৫ হাজার ৪২৭ জন, মৃত ৪১ জন), অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৩০ হাজার ১৮৭, মৃত ৫২ জন), স্পেন (মৃত ৮১ জন, নতুন আক্রান্ত ১৬ হাজার ৯০), মেক্সিকো (মৃত ৬৯ জন, নতুন আক্রান্ত ৯ হাজার ৪০৬ জন) এবং যুক্তরাজ্য (মৃত ৬৫ জন, নতুন আক্রান্ত ১২ হাজার ৫৪ জন)।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এদিকে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031