IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থীর বিজয়ীনওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়২ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমানগোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান
Home >> প্রবাস >> লিড নিউজ >> সুদানে সংঘর্ষে ৩৩ জনের প্রাণহানী

সুদানে সংঘর্ষে ৩৩ জনের প্রাণহানী

ধূমকেতু নিউজ ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ সুদানে দু’টি উপজাতির মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, চলমান এই সংঘর্ষে আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। বিদ্যমান পরিস্থিতিতে জীবন বাঁচাতে আফ্রিকার এই দেশটির ব্লু নাইল প্রদেশ থেকে পালিয়ে গেছে বহু পরিবার।

সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দেশটির বার্টি ও হাওসা উপজাতিদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত সোমবার সহিংসতা শুরু হয়।

চলমান এই সংঘর্ষে এখন পর্যন্ত ৩৩ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১০৮ জন। এছাড়া গত সোমবার থেকে এখন পর্যন্ত সহিংসতা ছড়িয়ে পড়া অঞ্চলের ১৬টি দোকানে আগুন দেয়া হয়েছে।

সুদানের আল-রোজারেস শহরের স্থানীয় কর্মকর্তা আদেল আগর বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের আরও সৈন্য প্রয়োজন। তার মতে, অনেক লোক থানায় আশ্রয় নিয়েছেন। তবে অস্থিরতার ফলে অনেকে ‘নিহত ও আহত’ হয়েছেন।

সহিংসতায় ঠিক কতজন নিহত হয়েছেন সে বিষয়ে আদেল আগর নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেননি। তবে তিনি বলেছেন, সহিংসতা হ্রাস করার জন্য জরুরিভাবে মধ্যস্থতাকারীদের প্রয়োজন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news