IMG-LOGO

সোমবার, ১৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐতিহ্য পুনরুদ্ধারে নতুনভাবে সাজানো হবে রাজশাহী চিড়িয়াখানাকে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীমধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলাআজ রাজধানীতে বৃষ্টি কমতে পারে , বাড়তে পারে উত্তরাঞ্চলেবরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানব্যাংককের পানশালায় ভয়াবহ আগুনে অন্তত ২৭ জনের মৃত্যুআত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতপরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুলনন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জনে ১৪ জন বৃত্তি পেয়েছেতানোরে মোটরসাইকেলের দূর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যুপোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিতট্রাক চুরির ২৪ ঘণ্টার মাথায় পাবনার ভাঙুরা থানা থেকে ট্রাক উদ্ধারব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোকপত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনমান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধনরাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন
Home >> প্রবাস >> একই সঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করলেন প্রেমিক

একই সঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করলেন প্রেমিক

ধূমকেতু নিউজ ডেস্ক : দুই প্রেমিকার সঙ্গেই আলাদাভাবে লিভ-ইন করতেন যুবক। দুজনকেই নাকি গত তিন বছর ধরে ভালোবাসেন তিনি। অবশেষে দুজনের সম্মতিতে একই আসরে দুই প্রেমিকাকে বিয়ে করেছেন ওই যুবক।

বুধবার এমন ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গনায়। খবর টাইমস নাও, নিউজ এট্রিনের।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ভাদ্রাদ্রি কোথাগুডেম জেলার এক গ্রামে এ বিয়ে সম্পন্ন হয়েছে। সেই সময় এতে উপস্থিত ছিলেন গ্রামের অনেক বাসিন্দা।

জানা যায়, তাদের বিয়ে হওয়ার কথা ছিল বৃহস্পতিবার সকালে; কিন্তু তাদের বিয়ে নিয়ে নানা কথা ছড়িয়ে পড়ায় তিন পরিবারের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তাই ঝামেলা এড়াতে বুধবার রাতেই তারা বিয়ে করে ফেলেন।

ইরাবরু গ্রামের বাসিন্দা সাত্তিবাবু নামে এক যুবকের আলাদা দুই গ্রামের স্বপ্না ও সুনিতার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, সুনিতা ছেলেসন্তানের জন্ম দেয় এবং স্বপ্না দেয় মেয়েসন্তানের।

তাদের পরিবার প্রথমে সাত্তিবাবুর সঙ্গে বিয়ে দিতে রাজি ছিল না। তবে তিনি দুই পরিবারকে রাজি করাতে সক্ষম হন। সাত্তিবাবু তার বিয়ের কার্ডে তার দুই প্রেমিকার নামই লিখেন। এর পরেই এটি ভাইরাল হয় এবং ওই গ্রামে কিছু সাংবাদিক যায়। এতে করে ওই তিন পরিবারের মধ্যে ভয় ঢুকে যে তাদের বিয়েতে কেউ বাধা দিতে পারে। তাই তারা আগেই বিয়ে সেরে ফেলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সাত্তিবাবুরা আদিবাসী সম্প্রদায়ের, সেখানে এখনো বহুবিবাহের প্রচলন আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930