IMG-LOGO

মঙ্গলবার, ২০ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিয়ের প্রস্তুতিতে বিজয়-রাশমিকা, কখন-কোথায় হবে আয়োজনসোনার দাম ভরিতে বাড়লো ৪১৯৯ টাকা,আইসিসি কোনো ডেডলাইন দেয়নি বিসিবিকে, দাবি আমজাদেরকাচের জিনিস ভেঙে গেলে মেঝে থেকে পরিষ্কার করবেন যেভাবে‘বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়’জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ চূড়ান্ত পর্যায়ে তৃতীয় স্থান মোহনপুরের ছাত্রী মারিয়মমহাদেবপুরে চোরাই মালামাল সহকিশোর চোর গ্রেফতারগ্রামপাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরাট ওয়াজ মাহফিলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ আসনে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণমহাদেবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা‘জনগণের টাকায় রাজনীতি করে জনগণের কাছেই দায়বদ্ধ থাকতে চায় এনসিপি’রাণীনগরে গৃহবধুর মৃত্যু নিয়ে গুঞ্জন ও জল্পনা কল্পনাবক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন: কুষ্টিয়া জেলা জামায়াতের আমীরবেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ১০ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলনিয়ামতপুর উপজেলা বিএনপির দুজন নেতাকে বহিষ্কার
Home >> টপ নিউজ >> প্রবাস >> ৪৫ বছরে যমুনার পানি তাজমহলে

৪৫ বছরে যমুনার পানি তাজমহলে

ধূমকেতু নিউজ ডেস্ক : এবার যমুনা নদীর পানি ছুঁয়ে ফেলেছে তাজমহলের দেয়াল। গত ৪৫ বছরে এরকম ঘটনা এবারই প্রথম ঘটল বলে জানিয়েছে এনডিটিভি। তবে এতে তাজমহলের কোনো ক্ষতি হবে না বলেই দাবি করেছে ভারতের প্রত্নতত্ত্ব জরিপ দপ্তর।

রিপোর্টে বলা হয়েছে, পানি থই থই করছে তাজমহল চত্বরে। বন্যার পানিতে ভাসছে বিশ্বের এই অষ্টম আশ্চর্যের সামনের অংশ। ইতিমধ্যেই জলমগ্ন তাজমহলের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

শেষ বার ১৯৭৮ সালে নদীর পানি ঢুকেছিল তাজমহল চত্বরে। প্রবল বৃষ্টি এবং যমুনার জলোচ্ছ্বাসে গত কয়েক দিন ধরেই বানভাসি দিল্লির বিভিন্ন এলাকা। যমুনার জলে ডুবে গিয়েছিল লালকেল্লার আশপাশ। প্লাবিত হয়েছিল দিল্লির সবচেয়ে বড় শ্মশান নিগমবোধ ঘাটও। এ বার সেই যমুনার পানি ঢুকে পড়েছে তাজমহল চত্বরে। ১৯৭৮ সালে ভার বন্যাতেও তাজমহলের পিঠনের দেওয়াল পর্যন্ত পানির স্তর উঠেছিল। তারপর জলস্তর নেমে যাওয়ায় পিছনের দিকে একটি বড় ফাঁকা জায়গা তৈরি হয়েছিল। সেখানেই পরবর্তীকালে বাগান তৈরি করা হয়।KSRM

সাধারণত ৪৯৫ ফুট থাকে যমুনার জল। কিন্তু, তা বেড়ে ৪৯৭.৯ ফুট পর্যন্ত পৌঁছে যাওয়ায় তাজমহল চত্বর প্লাবিত হয়েছে দিল্লির পাশাপাশি এবার বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আগ্রা ও মথুরাও। ৫০টি গ্রাম থেকে, ২০টি শহরাঞ্চল থেকে সাধারণ মানুষকে উদ্ধার করা হয়েছে। মথুরায় যমুনা নদীর জলস্তর সাধারণত থাকে ১৬৬ মিটার। যা পেরিয়ে যমুনার জল পৌঁছে গিয়েছে ১৬৭.২৮ মিটারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031