IMG-LOGO

শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় এজাহার নামীয় দুই আসামী গ্রেপ্তার,চাাঁদা দাবি ও মারপিট করে টাকা নেওয়ার অভিযোগগাজীপুরে ছিনতাইকারীর হাতের কবজি কেটে দিল স্থানীয় জনতানালু মিঞার পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত১৯ শর্তে বাঘা ওয়াকফ্ এস্টেটের মাঠ ইজারা,উন্মুক্ত ডাকে অংশ নিয়েছেন নারিওমানবতার ফেরিয়ালা আবু সাইদ চাঁদগোদাগাড়ীতে মা ও শিশু সহায়তা কর্মসূচীর উঠান বৈঠকপুঠিয়ায় হামলা, লুটপাট ও বাড়ি ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলনবাগমারায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভাচাঁপাইনবাবগঞ্জে মাদকসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেপ্তারবাগমারায় জমি নিয়ে বিরোধ, কৃষককে মারধরের অভিযোগচাঁপাইনবাবগঞ্জে হলুদ-মরিচের গুড়ার ভিতর মিলল মাদক, আটক ১সিংড়ার চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার ইফতার মাহফিলরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনস্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
Home >> টপ নিউজ >> প্রবাস >> গ্রিসে দাবানল নেভাতে কাজ করা বিমান বিধ্বস্ত, দুই পাইলটসহ নিহত ৩

গ্রিসে দাবানল নেভাতে কাজ করা বিমান বিধ্বস্ত, দুই পাইলটসহ নিহত ৩

ধূমকেতু নিউজ ডেস্ক : টানা এক সপ্তাহ ধরে জ্বলতে থাকা গ্রিসের এভিয়া দ্বীপের ভয়াবহ দাবানল এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রবল বাতাসে আগুন ক্রমাগত গ্রামগুলোর দিকে অগ্রসর হচ্ছে।

এ দাবানলে গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস সতর্ক করে বলেছেন, সামনে আরও কঠিন দিন আসছে। তিনি ইতিমধ্যেই পর্যটকদের সরিয়ে নিয়েছেন।

রয়টার্স জানিয়েছে, দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে কানাডায়ার সিএল-২১৫ নামের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুই পাইলট মারা গেছেন। গ্রিসের বিমানবাহিনী এ তথ্য নিশ্চিত করে বলেছে, নিহত দুই পাইলটের একজনের বয়স ৩৪ ও অরেকজনের ২৭ বছর।

ভিডিও ফুটেজে দেখা গেছে, উড়োজাহাজটি দাবানলের ওপর পানি ছিটাচ্ছিল। এরপর হঠাৎ করে একটি পাহাড়ের ধারে বিধ্বস্ত হয়।

নিহত তৃতীয় ব্যক্তি একজন পশুপালক বলে জানা গেছে। গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি জানিয়েছে, ৪১ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ ইভিয়াতের এক দুর্গম কুঁড়েঘরে দগ্ধ অবস্থায় পাওয়া গেছে।

গ্রিসের এ ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় উদ্ধারকর্মীর পাশাপাশি কাজ করছে তুরস্ক ও স্লোভাকিয়ার শত শত ফায়ার সার্ভিসের কর্মী।

আজ বুধবার তারা রোডস, কর্ফু এবং ইভিয়া দ্বীপে ছড়িয়ে পড়া দাবানলের বিরুদ্ধে কাজ করছেন।

এদিকে রয়টার্স জানিয়েছে, আজ বাতাসে তাপামাত্রা আরও বেড়েছে। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। গ্রিসের বিমানবাহিনী জরুরি উড়োজাহাজের মাধ্যমে পর্যটকদের সরিয়ে নিচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728