IMG-LOGO

মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালিবাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনমহান বিজয় দিবস উপলক্ষে আপ বাংলাদেশ রাজশাহীর ক্রীড়া প্রতিযোগিতাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপনমহাদেবপুরে মহানবিজয় দিবস উদযাপনমোহনপুরে মহান বিজয় দিবস উদযাপনমুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজাযথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ঐতিহাসিক পাকশী ও ঈশ্বরদীতে মহান বিজয় দিবস পালিতকুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহতনিয়ামতপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপনরাণীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিতনওগাঁয় ৩০ হাত জাতীয় পতাকা নিয়ে জামায়াতের বিজয় শোভাযাত্রাগোমস্তাপুরে ছাদ থেকে পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যুপোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইতালিতে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৪১ জনের প্রাণহানী

ইতালিতে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৪১ জনের প্রাণহানী

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতালির ভূমধ্যসাগরের উপকূলীয় দ্বীপ ল্যাম্পেডুসায় নৌকাডুবিতে ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ওই নৌকা থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা স্থানীয় গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন। বুধবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া চারজনের একটি দল উদ্ধারকারীদের বলেছেন, তারা তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা করা একটি জাহাজে ছিলেন এবং সেটি ইতালি যাওয়ার পথে ডুবে যায়। ওই চারজন মূলত আইভরি কোস্ট এবং গিনির নাগরিক। এদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

তারা আরও জানান, জাহাজটিতে তিন শিশুসহ ৪৫ জন যাত্রী ছিল। জাহাজটি গত বৃহস্পতিবার স্ফ্যাক্স থেকে যাত্রা শুরু করার কয়েক ঘণ্টার মধ্যে ডুবে যায়। তাদেরকে একটি কার্গো জাহাজে করে উদ্ধারের পর ইতালির কোস্টগার্ডের একটি জাহাজে স্থানান্তর করা হয়।

উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে এ বছর এ পর্যন্ত এক হাজার ৮০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

তিউনিসিয়ার কর্তৃপক্ষ বলছে, ল্যাম্পেডুসা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত বন্দর শহর স্ফ্যাক্স, নিরাপত্তা ও উন্নত জীবনের খোঁজে ইউরোপে যেতে ইচ্ছুক অভিবাসীদের জন্য একটি জনপ্রিয় প্রবেশদ্বার।

ইতালির কোস্টগার্ড রোববার ল্যাম্পেডুসা এলাকায় দুটি জাহাজডুবির খবর দিয়েছে, তবে এই জাহাজটি তাদের মধ্যে একটি কিনা তা স্পষ্ট নয়।

সাম্প্রতিক দিনগুলোতে, ইতালীয় টহল নৌকা এবং দাতব্য গোষ্ঠীগুলো ল্যাম্পেডুসায় আগত আরও দুই হাজার লোককে উদ্ধার করেছে।

তিউনিসিয়ায় সাম্প্রতিক সময়ে কালো আফ্রিকানদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ বেড়ে গেছে, যার ফলে তাদের দেশ ছেড়ে যাওয়ার চেষ্টাও বেড়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30