IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে এতিমখানা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাবেক এমপি মোশারফ হোসেনগোমস্তাপুরে সড়কে ডাকাতের ছুরিকাঘাতে আহত -২রাণীনগরে মানব সেবায় প্রতিদিন সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে রাণীনগরে বিএনপির বিক্ষোভ মিছিলগোমস্তাপুর জুলাই যোদ্ধা হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলদিনাজপুর-৫ বিএনপির প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়সিজেডএম এর উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরনমেসির কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিফুলবাড়ীতে আল আকসা মডেল মাদরাসার শুভ উদ্বোধনওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল‘হাদির ওপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরে হামলা’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
Home >> টপ নিউজ >> প্রবাস >> মস্কোর নির্মাণাধীন ভবনে ড্রোন হামলা

মস্কোর নির্মাণাধীন ভবনে ড্রোন হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোর একটি নির্মাণাধীন ভবনে ড্রোন হামলা চালানো হয়েছে। মস্কোর মেয়র সেরগেই সোবিয়ানিন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর মোঝাইস্ক এবং খিমকি জেলায় আরও দুটি ড্রোন ভূপাতিত করেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা ওই হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়। খবর বিবিসির।

এই ঘটনাকে সন্ত্রাসী হামলা চালানোর জন্য কিয়েভ সরকারের আরেকটি প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন রুশ কর্মকর্তারা। তবে এ পর্যন্ত রাশিয়ার ভেতরে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন।

মাত্র একদিন আগেই রাশিয়ার ভেতরে ঢুকে একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের ড্রোন। স্থানীয় সময় সোমবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে সোলটসি-টু বিমানঘাঁটিতে এ ঘটনা ঘটে। তবে ওই হামলার ব্যাপারেও মুখ খোলেনি কিয়েভ।

জানা গেছে, ছোট্ট একটি ড্রোনের আঘাতেই বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। টিইউ-২২ সুপারসনিক বম্বার শব্দের চেয়েও দ্বিগুণ গতিতে ছুটতে পারে। ইউক্রেনের শহরগুলোতে আক্রমণ করার জন্য এই বিমান ব্যাপকভাবে ব্যবহার করছে রাশিয়া।

এদিকে ড্রোন হামলার কারণে বুধবার সকাল থেকেই মস্কোর বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। গত কয়েকদিন ধরে প্রায়ই এমন ঘটনা ঘটছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাশিয়ার রাজধানী ও এর আশেপাশে এ নিয়ে টানা ষষ্ঠ বারের মতো হামলা চালানো হয়েছে।

মস্কো সিটি কমপ্লেক্সে নির্মাণাধীন ভবনে যে ড্রোনটি আঘাত হেনেছে তা ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। পরে ওই ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে ভবনের সঙ্গে ধাক্কা লাগে।

শহরের মেয়র জানিয়েছেন, বিপরীত দিকের দুটি পাঁচতলা ভবনের বেশ কয়েকটি জানালা ভেঙে গেছে। এদিকে মস্কোতে ড্রোন হামলার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, ওয়াশিংটন রাশিয়ায় ড্রোন হামলার বিষয়ে কাউকে উত্সাহিত করেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30