IMG-LOGO

শুক্রবার, ২৩ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রানার নেতৃত্বে ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী সমর্থনে প্রচার মিছিলপ্রথম দিনেই কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ‘কেউ যায় দিল্লি-কেউ যায় পিন্ডি, কেবল বিএনপিই পালায় না’বাঘায় গ্রেপ্তার দুইজনের একজন ইয়াবাসহ আরেকজন গ্রেপ্তারি পরোয়ানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ জননাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরুশহীদ বায়েজিদ কবর জিয়ারতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী এনামুল হকধামইরহাটে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভামান্দায় নির্বাচনী জনসভায় ডা. টিপুআমরা সবাই মিলে নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলবো : মিনুগাজীপুরে শিশুদের বায়ু, পরিবেশ শব্দ ধর্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতগ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক আব্দুল বাছেদকে গ্রেপ্তার সংবাদ সম্মেলনবাগমারায় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালাভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ
Home >> প্রবাস >> লিড নিউজ >> ফের জ্বলছে মণিপুর, কারফিউ জারি

ফের জ্বলছে মণিপুর, কারফিউ জারি

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের অশান্ত মণিপুরে আবারও জারি করা হয়েছে কারফিউ। ইম্ফলের পূর্বাঞ্চলে ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) তড়িঘড়ি তুলে নেয়া হল সেই কারফিউ শিথিলতা।

জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পাঁচজন গ্রামরক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার হঠাৎ মণিপুরের বিভিন্ন উপত্যকার স্থানীয় নারীরা থানায় হামলা চালান। বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত পশ্চিম ইম্ফলের সিঙ্গজামেই পুলিশ স্টেশনে কয়েক হাজার প্রতিবাদী জড়ো হয়ে বিক্ষোভ করেন।

এরপর কিছুক্ষণের মধ্যেই স্লোগান দিতে দিতে থানার দিকে এগিয়ে আসতে থাকে উত্তেজিত জনতার দল। পরে মণিপুর পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স থানার ৫০০ মিটার আগেই তাদের থামিয়ে দেয়। এর পর সঙ্গে সঙ্গে সেখানে কারফিউ জারি হয়।

প্রসঙ্গত, মণিপুরের ২ নারীকে গণধর্ষণ ও তাদের নগ্ন করে হাঁটানোর ভিডিও সামনে আসতেই ভারত জুড়ে তোলপাড় শুরু হয়। ৪ মে মণিপুরের কাংপোকপি জেলায় এই ঘটনা ঘটে। ভাইরাল ভিডিও ঘিরে প্রতিবাদের ঝড় ওঠে দেশজুড়ে। দোষীদের অবিলম্বে শাস্তির দাবি ওঠে। বিরোধীদের ক্রমাগত দাবির মুখে শেষপর্যন্ত মনিপুর ইস্যুতে মুখ খোলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনায় ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। নির্যাতিত দুই নারীর মধ্যে একজন কার্গিল যোদ্ধার স্ত্রী বলেও জানা গেছে।

প্রসঙ্গত, প্রায় ৪ মাস ধরে মেইতেই ও কুকিদের দ্বন্দ্বে উত্তপ্ত মণিপুর। মেইতেইরা মণিপুরের সবচেয়ে বড় জনগোষ্ঠী। মোট জনসংখ্যার ৫৩ শতাংশ মেইতেই। মূলত ইম্ফল উপত্যকায় বাস তাদের। অপরদিকে কুকি ও জো সম্প্রদায়ভুক্ত মানুষরা থাকেন পাহাড়ি অঞ্চলে। মেইতেইদের সংরক্ষণের অধিকারের দাবির বিরোধিতা করেছেন কুকিরা। কারণ, মেইতেইরা সংরক্ষণের আওতায় এলে তারা বনাঞ্চলে প্রবেশে অগ্রাধিকার পেয়ে যাবেন। এ নিয়ে গত ৩ মে প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। তারপর থেকেই অশান্তির আগুনে পুড়ছে মণিপুর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031