IMG-LOGO

শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইরানে ক্ষমতার পরিবর্তনই হবে ‌‘সবচেয়ে ভালো’ বিষয়’নির্বাচন নিয়ে আজ আনুষ্ঠানিক বক্তব্য তারেক রহমানেররাজশাহী -৬ আসনে বিপুল ভোটে বিজয়ী চাঁদের বাড়িতে মিলন মেলাপরাজিত জামায়াতের প্রার্থী নাজমুল হক চাঁদের গলায় মালা পরিয়ে অভিনন্দন জানানচাঁপাইনবাবগঞ্জে হাত বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন ও সহায়তার প্রতিশ্রুতি জাতিসংঘেররাজশাহী-৫ আসনে সাত প্রার্থীর মধ্যে পাঁচজনের জামানত বাজেয়াপ্তজাতীয় সরকার নিয়ে অবস্থান জানালেন আমীর খসরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোটবাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনুবগুড়া-৪ আসনে ৪৬৩৬১ ভোটের ব্যবধানে মোশারফ হোসেন এমপি নির্বাচিতজনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারালেন
Home >> প্রবাস >> লিড নিউজ >> রাফায়েল প্রতিরক্ষা কোম্পানিতে হিজবুল্লাহর হামলা

রাফায়েল প্রতিরক্ষা কোম্পানিতে হিজবুল্লাহর হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : সরাইলের সামরিক-শিল্প কমপ্লেক্স এবং হাইফার উত্তরে রাফায়েল প্রতিরক্ষা কোম্পানিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।

বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, গাজা উপত্যকায় অবিচল ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী ও সম্মানিত প্রতিরোধ গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন জানিয়ে এবং গত মঙ্গলবার ও বুধবার লেবাননের বিভিন্ন এলাকায় ইহুদিবাদী শত্রুদের নির্মম হত্যাকাণ্ডের জবাবে এ হামলা চালানো হয়েছে। এতে ইসরাইলের সামরিক-শিল্প কমপ্লেক্সের পাশাপাশি রাফায়েল কোম্পানিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

রাফায়েল ইসরাইলি সরকারের তিনটি বৃহত্তম প্রতিরক্ষা কোম্পানির মধ্যে একটি, যেখানে ১০ হাজার কর্মচারী এবং অসংখ্য উপ-ঠিকাদার ও সেবাদানকারী কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

হিজবুল্লাহ গত বছরের ৭ অক্টোবর থেকে নিয়মিতভাবে ইসরাইলি শাসনব্যবস্থার সামরিক অবস্থানগুলোতে হামলা চালিয়ে আসছে। গাজা ও দক্ষিণ লেবাননের ওপর দখলদার বাহিনীর আক্রমণের প্রতিশোধ হিসেবে হামলাগুলো চালানো হচ্ছে।

ইসরাইল গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজার ওপর নির্মম আগ্রাসন শুরু করে। হামাস ওই দিনই ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চালানো ইসরাইলি দখলদারিত্বের নির্মমতায় প্রতিশোধ নিতে নজিরবিহীন অপারেশন চালিয়েছিল।

এর পর থেকে ইসরাইল দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি বসবাসকারী অঞ্চলটিতে সম্পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে। যেখানে জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য এবং পানির সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

সেই সঙ্গে ক্রমাগত হামলা চালিয়ে এ পর্যন্ত প্রায় ৪২ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এ পর্যন্ত আহত হয়েছেন ৯৫ হাজার ৮১৮ জন।

সূত্র: মেহের নিউজ

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31