IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> প্রবাস >> লিড নিউজ >> গাজায় ত্রাণ কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা, জাতিসংঘের উদ্বেগ

গাজায় ত্রাণ কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা, জাতিসংঘের উদ্বেগ

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজায় ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডে জাতিসংঘ ত্রাণ সংস্থার কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা করেছে তেলআবিব। এতে ইসরায়েয়েলে ওপর ক্ষুব্ধ বিশ্ব সম্প্রদায়।

জাতিসংঘ বলছে, ইসরাইল অনবরত আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করে গাজা ইস্যুতে একের পর এক সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। বেপরোয়া নেতানিয়াহু প্রশাসন যুদ্ধবিরতির সব প্রস্তাবকে উড়িয়ে দিয়ে জানিয়েছে, আরব দেশগুলোর সঙ্গে অবশ্যই যুদ্ধবিরতি চুক্তি হবে, তবে তা ইরান সমর্থিত সশস্ত্রগোষ্ঠীগুলোর সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর।

হঠাৎ করেই ফিলিস্তিনে জাতিসংঘের ৮ দশকের পুরানো শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএকে নিষিদ্ধ করেছে ইসরায়েল। সোমবার দেশটির পার্লামেন্ট নেসেটে দুটি বিল পাশ হয়। এর মধ্য দিয়ে ইসরায়েল বা এর অধিকৃত পশ্চিমতীরে কোনো ধরণের কার্যক্রম পরিচালনা করতে পারবে না জাতিসংঘের এ ত্রাণ কার্যক্রম সংস্থাটি। কার্যক্রম সীমিত করতে হবে গাজা উপত্যকায়ও। ৯০ দিনের মধ্যেই ইউএনআরডব্লিউএকে সব কার্যক্রম গুটিয়ে ফেলতে হবে।

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যে করিডোরগুলো দিয়ে সংস্থাটি কার্যক্রম পরিচালনা করতো, সবই এখন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দখলে। নেসেটে বিল পাশের মধ্য দিয়ে এখন আর ইসরায়েলে বৈধভাবে কার্যক্রম চালাতে পারবে না সংস্থাটি।

পূর্ব জেরুজালেমে তাদের প্রধান কার্যালয়ও বন্ধ করে দেওয়া হবে। অথচ এই সংস্থাটি গাজায় ১৯৪৯ সাল থেকে কাজ করতো। উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা এটি।

বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের ত্রাণ সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করে ইসরাইল এটিই প্রতিষ্ঠিত করতে চাইছে, গাজা যেন আর ফিলিস্তিনিদের জন্য বসবাসের উপযোগী না থাকে।

গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের কারণে দেখা দিয়েছে খাবার, পানি আর ওষুধের তীব্র সংকট। এর মধ্যে তেল আবিবের এই ঘোষণায় ভয়াবহ উদ্বেগ জানিয়েছে মুসলিম ও বিশ্ব সম্প্রদায়।

তারা বলছেন, জাতিসংঘের ত্রাণ সরবরাহকারী সংস্থাকে নিষিদ্ধ করা গুরুতর অপরাধ। উদ্বেগ জানিয়েছে খোদ জাতিসংঘও। অন্যদিকে, এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে যুক্তরাষ্ট্র বলছে, এই বিল পুনর্বিবেচনার প্রয়োজন, কারণ এই সিদ্ধান্তে ঝুঁকিতে পড়বে গাজার লাখ লাখ বাসিন্দা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ইসরায়েল সরকারকে স্পষ্টভাবে বলেছি, এই সিদ্ধান্তে আমরা উদ্বিগ্ন। জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা ইউএনআরডব্লিউএ গুরুত্বপূর্ণ কাজ করতো গাজাবাসীর জন্য। সংকটের মাঝামাঝি সময়ে এই সংস্থার বিকল্প খোঁজা সম্ভব না। গাজায় ত্রাণ সরবরাহ ব্যাহত হচ্ছে, সেটাও কোনোভাবে মেনে নেয়া যায় না। এই সিদ্ধান্ত থেকে ইসরায়েল সরে আসবে, এই আশা করছি।

এদিকে, গাজায় অনবরত হামলায় আরও ৭৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এরমধ্যেই হিজবুল্লাহ’র নেতা নাঈম কাশেমকে গোষ্ঠীটির নতুন প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news