IMG-LOGO

মঙ্গলবার, ২০ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিয়ের প্রস্তুতিতে বিজয়-রাশমিকা, কখন-কোথায় হবে আয়োজনসোনার দাম ভরিতে বাড়লো ৪১৯৯ টাকা,আইসিসি কোনো ডেডলাইন দেয়নি বিসিবিকে, দাবি আমজাদেরকাচের জিনিস ভেঙে গেলে মেঝে থেকে পরিষ্কার করবেন যেভাবে‘বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়’জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ চূড়ান্ত পর্যায়ে তৃতীয় স্থান মোহনপুরের ছাত্রী মারিয়মমহাদেবপুরে চোরাই মালামাল সহকিশোর চোর গ্রেফতারগ্রামপাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরাট ওয়াজ মাহফিলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ আসনে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণমহাদেবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা‘জনগণের টাকায় রাজনীতি করে জনগণের কাছেই দায়বদ্ধ থাকতে চায় এনসিপি’রাণীনগরে গৃহবধুর মৃত্যু নিয়ে গুঞ্জন ও জল্পনা কল্পনাবক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন: কুষ্টিয়া জেলা জামায়াতের আমীরবেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ১০ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলনিয়ামতপুর উপজেলা বিএনপির দুজন নেতাকে বহিষ্কার
Home >> প্রবাস >> টপ নিউজ >> ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল।

ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ আদেশ জারি করা হয়।

এর আগে গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করার দায়ে তাকে অভিশংসন ও ক্ষমতা থেকে বরখাস্ত করা হয়েছে। খবর রয়টার্স

দেশটির উচ্চ-পদস্ত কর্মকর্তাদের দুর্নীতি তদন্ত কর্মকর্তা (সিআইও) জানিয়েছেন, সিউলের পশ্চিম জেলা আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মূলত অধিক তদন্তের স্বার্থে আদালত ইউনকে গ্রেপ্তারের অনুমতি দিয়েছে।

স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার দায়িত্বশীল প্রেসিডেন্টের বিরুদ্ধে এটাই প্রথম গ্রেপ্তারি পরোয়ানা। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির বিরুদ্ধে সিআইও কোনো মন্তব্য করেনি। এছাড়া আদালতও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে কীভাবে এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হবে সেটিও স্পষ্ট নয়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা সেবা মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে গ্রেপ্তার পরোয়ানা বাস্তবায়ন করা হবে।

সিআইও জানিয়েছে, প্রেসিডেন্ট ইউনের বাসভবনে অভিযান চালাতেও আদালত অনুমতি দিয়েছে। যদিও পুলিশ এর আগে তার বাসভবনে অভিযান চালাতে গিয়েও ব্যর্থ হয়। বিশেষ করে প্রেসিডেন্টের নিরাপত্তা সেবা এতে সাহায্য করেনি।

ইউন সুক ইওল বিদ্রোহ করার দায়ে সম্ভবত একটি ফৌজদারি অপরাধের মুখোমুখি হতে পারেন।

এদিকে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির ভারপ্রাপ্ত নেতা হান ডাক-সু মঙ্গলবার ইউনহপ নিউজ এজেন্সি বলেন, এভাবে একজন প্রেসিডেন্ট আটক করা ঠিক হবে না।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031