IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৮ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ‘নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই’আওয়ামী লীগের ভোট পেতে একটি দল তাদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে না : সালাহউদ্দিনবাগমারায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতচারঘাট-বাঘায় বেপরোয়া মাদক সিন্ডিকেট,ধরা ছোয়ার বাইরে গডফাদাররাবিএনপির নেতাকর্মীদের একযোগে ‘ভোটযুদ্ধে’ নামার আহ্বান তারেক রহমানেরনিয়ামতপুরে প্রধান শিক্ষকদেরমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
Home >> প্রবাস >> এবারই প্রথম ফিলিস্তিনিদের পক্ষে ভোট দিল কানাডা

এবারই প্রথম ফিলিস্তিনিদের পক্ষে ভোট দিল কানাডা


ধূমকেতু নিউজ ডেস্ক : সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমবারের মতো ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে এবং মানবতাবিরোধী অপরাধের শিকার ফিলিস্তিনিদের পক্ষে ভোট দিল কানাডা। ফিলিস্তিনিদের ভূমি দখল করে অবৈধভাবে ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে জাতিসংঘে গত ১৬ ডিসেম্বর একটি প্রস্তাব ওঠে। প্রস্তাবটি ১৬৮-৫ ভোটে পাস হয়। খবর জেরুজালেম পোস্ট-এর।

গণমাধ্যমটির খবরে বলা হয়- ২০১৯ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে একই বিষয় নিয়ে ভোটাভুটি হলে, সেটি ১৬৭-৫ ভোটে পাস হয়েছিল। কারণ গত বছর গুটিকয়েক দেশের সঙ্গে কানাডাও ভোটদানে বিরত ছিল।

গত বছর কানাডা ছাড়াও অস্ট্রেলিয়া, ক্যামেরুন, আইভরি কোস্ট, গুয়াতেমালা, হন্ডুরাস, কিরিবাতি, পালাও, দক্ষিণ সুদান, টোগো ও টঙ্গো- এই ১০টি দেশ ইসরায়েলবিরোধী প্রস্তাবে ভোটদানে বিরত ছিল।

এ বছরও ওই ১০ দেশ ফিলিস্তিনের পক্ষে ভোটদানে বিরত থাকে। প্রস্তাবটির বিপক্ষে আর ইসরায়েলি বর্বরতার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরাইল, মার্সাল আইল্যান্ড, নাওরু ও মাইক্রোনেশিয়া। অন্যদিকে, প্রস্তাবটি ইসরায়েলের সঙ্গে প্রত্যাখ্যান করেছে- মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, নাউরু এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, জাতিসংঘে কানাডা বরাবরই ইসরাইলের পক্ষ অবলম্বন করলেও এবারই প্রথম ফিলিস্তিনিদের মানবাধিকারের পক্ষে ভোট দিয়েছে জাস্টিন ট্রুডোর সরকার।

উল্লেখ্য, চলতি মাসে এই প্রস্তাবটি ছিল ফিলিস্তিনি-সমর্থক ও ইসরায়েল বিরোধী চতুর্দশতম প্রস্তাব, যা এই ভোটের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদে অনুমোদন পেলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news