IMG-LOGO

বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

৩ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফিফার বর্ষসেরা ফুটবলার ফ্রান্স জাতীয় দলের ওসমান দেম্বেলেনিয়োগ দেবে মেঘনা গ্রুপওসমান হাদি হত্যাচেষ্টার আসামি ফয়সলের মা-বাবা গ্রেপ্তার‘অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়’আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না : তারেক রহমাননওগাঁর বদলগাছীতে তাফসিরুল কোরআন মাহফিলের লক্ষে জরুরি সভা অনুষ্ঠিতনওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড; অফিস ভাংচুর করলো ছাত্র-জনতাসিংড়ায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালিবাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনমহান বিজয় দিবস উপলক্ষে আপ বাংলাদেশ রাজশাহীর ক্রীড়া প্রতিযোগিতাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপনমহাদেবপুরে মহানবিজয় দিবস উদযাপনমোহনপুরে মহান বিজয় দিবস উদযাপনমুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজা
Home >> প্রবাস >> টপ নিউজ >> অক্সফোর্ডের করোনার টিকার অনুমোদন দিল যুক্তরাজ্য

অক্সফোর্ডের করোনার টিকার অনুমোদন দিল যুক্তরাজ্য

ধূমকেতু নিউজ ডেস্ক : অস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের করোনার টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। বুধবার বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে।

ব্রিটিশ সরকার জানিয়েছে, ওষুধ কোম্পানি অস্ট্রাজেনেকো ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন করা করোনাভাইরাসের টিকার অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যাপকভাবে টিকাদান কর্মসূচি শুরু করার সুযোগ বেড়েছে।

সরকারের মুখপাত্র বলেন, এই টিকার অনুমোদনে ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ’র সুপারিশ গ্রহণ করা হয়েছে।

ব্রিটিশ সরকারই প্রথম এই টিকার অনুমোদন দিয়েছে বলে খবরে জানানো হয়েছে।

করোনা মহামারীর বিপর্যয়ের মধ্যে খাবি খাচ্ছে গোটা বিশ্ব। রোজ হাজার হাজার মৃত্যু ও অজস্র মানুষের আক্রান্তের খবর আসছে। হাসপাতালগুলোও রোগীদের চাপ নিতে পারছে না। বিপুলসংখ্যক মানুষ এখনও ঝুঁকিতে।

এ অবস্থায় অপরিহার্য হয়ে পড়েছে অতিসংক্রামক কোভিড-১৯ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা। কীভাবে ভাইরাসটির বিরুদ্ধে লড়বে, মানব শরীরকে একটি টিকাই কেবল সেই শিক্ষা দিতে পারে। করোনায় প্রাণহানি ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে কার্যকর প্রতিষেধকের বিকল্প নেই।

টিকার পাশাপাশি উন্নত চিকিৎসার ব্যবস্থা সংকট থেকে বেরিয়ে আসতে সবচেয়ে ভালো বিকল্প বলে মনে করা হচ্ছে।

ফাইজার, মডার্না ও অ্যাস্ট্রাজেনেকা– তিনটি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ২০২১ সাল নাগাদ ৫৩০ কোটি টিকা বিতরণের পূর্বাভাস দিয়েছে। অধিক চাহিদার দরুণ ২০২৩ বা ২০২৪ সাল পর্যন্ত স্বল্পআয়ের উন্নয়নশীল দেশগুলোতে টিকা সহজলভ্য হওয়ার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30