IMG-LOGO

শুক্রবার, ১৬ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সপরিবারে সাক্ষাৎপতিত সরকার নির্যাতন সিকার হয়ে ছিলো বেগম জিয়ার : মিলনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বেলকুচিতে জেলা প্রশাসকের মতবিনিময়নন্দীগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভাবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিতগাজীপুরে গণভোট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতমোহনপুর সরকারি কলেজে বিদায়, নবীন বরণ অনুষ্ঠিতরাজশাহীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বাগমারার তোফাজ্জলরহনপুর পৌরসভার উদ্যোগে গণভোটের লিফলেট বিতরণগোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
Home >> প্রবাস >> লিড নিউজ >> কংগ্রেস ভবনে হামলার ঘটনায় নিহত বেড়ে ৪

কংগ্রেস ভবনে হামলার ঘটনায় নিহত বেড়ে ৪

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন ক্যাপিটল হিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় চার ব্যক্তি নিহত হয়েছেন। যাদের মধ্যে এক নারী পুলিশের গুলিতে আর বাকি তিনজন মারাত্মক আহত হওয়ার পর মারা যান।

বিবিসির খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত ৫২ জনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে ৪৭ জন কারফিউ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

নিহত নারী হলেন সানদিয়াগোর বাসিন্দা আসলি বাবিট। তিনি মার্কিন নৌবাহিনীর সাবেক কর্মী ছিলেন। দাঙ্গাকারীদের সঙ্গে ক্যাপিটল ভবনে ঢোকার সময় তিনি নিহত হন।

মার্কিন গণমাধ্যম জানায়, আসলি বাবিট ছিলেন একজন ট্রাম্প সমর্থক। তার শরীরে গুলি লাগার পর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওয়াশিংটন ডিসির মেয়র বাউসের বলেন, নিহত বাকি তিন জনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক নারী। বাকি তিনজন পুরুষ। তারা বিভিন্নভাবে আহত হয়েছিলেন। এছাড়া মেট্রো পুলিশের ১৪ সদস্যও আহত হন।

কংগ্রেসের যৌথ অধিবেশনে নির্বাচনে জো বাইডেনের জয়ের স্বীকৃতির প্রক্রিয়া চলার সময় ট্রাম্পের শত শত সমর্থক ক্যাপিটল ভবনে হামলা চালিয়ে ভাংচুর করেছে।

প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পরাজয় উল্টে দেয়ার চেষ্টায় যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে বুধবার এ হামলা চালানো হয়।

হামলাকারীরা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক বলে বিবেচিত ক্যাপিটল দখল করে নিয়েছিল। এতে অধিবেশন স্থগিত করতে বাধ্য হয় কংগ্রেস।

পুলিশ পাহারা দিয়ে আইনপ্রণেতাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। যৌথ অধিবেশনে সভাপতিত্ব করা ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকেও পাহারা দিয়ে অধিবেশন কক্ষ থেকে বের করে পুলিশ।

এরপর ক্যাপিটলকে ট্রাম্প সমর্থকদের দখলমুক্ত করতে অভিযান শুরু করে, এতে তিন ঘণ্টারও বেশি সময় লেগে যায়।

হলওয়েগুলো দিয়ে ট্রাম্প সমর্থকদের ছোটাছুটি ও বিভিন্ন দফতরে গিয়ে খোঁজাখুঁজি ও তাণ্ডবে হাঙ্গামা ও বিশৃঙ্খলার এক নজিরবিহীন দৃশ্যের অবতারণা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031