IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে জামায়াতের বিশাল গণ মিছিল ও পথসভারাজশাহীর ধানের শীষের পক্ষে মহিলা দলের উঠান বৈঠকনির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে জাপানের ক্ষমতাসীন দলপে কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটিস্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে,গণসংযোগে মিনুদাঁড়িপাল্লার বিজয় হলে বাগমারা হবে নিরাপদ ও উন্নয়নের উপজেলা : ডা. বারীবাগমারায় জয়ের দ্বারপ্রান্তে বিএনপির প্রার্থী ডি এম জিয়াপোরশায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬নেপালের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ডআপনি সঙ্গে থাকলেও শিশুর যখন মনে হয় আপনি ‘উধাও’‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড আর নেই‘৫ আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে ১২ তারিখ’আজ থেকে ভোটের মাঠে নামছেন সেনাসহ সব বাহিনীর সদস্যরা১৫শ রোহিঙ্গা যৌথ বাহিনীর অভিযানে আটক
Home >> প্রবাস >> লিড নিউজ >> কারা কর্তৃপক্ষ এরফানের ফাঁসি স্থগিতের কথা জানিয়েছে

কারা কর্তৃপক্ষ এরফানের ফাঁসি স্থগিতের কথা জানিয়েছে

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানে এরফান সোলতানি নামে এক বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর কারা কর্তৃপক্ষ পরিবারকে ফোন করে ফাঁসি স্থগিতের কথা জানিয়েছে।

দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভে আটককৃতদের মধ্যে ২৬ বছর বয়সী এরফানই মৃত্যুদণ্ড পাওয়া প্রথম বিক্ষোভকারী। তিনি একটি পোশাকের দোকানে কাজ করতেন। ৮ জানুয়ারি তাঁকে তেহরানের উত্তর-পশ্চিমের শহর কারাজ থেকে আটক করা হয়।

বিদেশে অবস্থানরত সোমাইয়েহ (৪৫) নামে এরফানের এক আত্মীয় জানান, বুধবার তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। এদিন ভোর পর্যন্ত স্বজনরা জেগে ছিলেন। কারণ ইরানে সাধারণত ফজরের আজানের সময় ফাঁসি কার্যকর করা হয়।

কাঁদতে কাঁদতে সোমাইয়েহ বলেন, ‘এরফানকে নিয়ে চিন্তা করা বন্ধ করতে পারছি না। অনিশ্চয়তা আমাকে শেষ করে দিচ্ছে। একজন সদয় মানুষের গলায় দড়ি পরিয়ে মারার মতো হৃদয় কার থাকতে পারে?’

মৃত্যুদণ্ডের খবরের পর সোলতানি ইরানি অধিকারকর্মীদের কাছে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছেন। মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় সোলতানির মতো আরও অনেক ঘটনা অজানা রয়ে গেছে। তবে তাঁর ঘটনাটি দেখিয়ে দেয়, কত দ্রুততার সঙ্গে কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের সাজা দিচ্ছে।

নরওয়েভিত্তিক হেঙ্গাও মানবাধিকার সংস্থার মতে, সোলতানিকে কোনো আইনজীবীর সহায়তা নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। আর যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে ১৮ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। প্রাণ হারিয়েছেন অন্তত ২ হাজার ৫৭১ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31