IMG-LOGO

মঙ্গলবার, ২১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম নিয়ে সমন্বয় সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমি মন্ত্রী মিনুরসিংড়ায় সেলাই মেশিন, নলকূপ ও চেক বিতরণপিকনিকে কলার পাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ: পাঁচ দিন পর বৃদ্ধের মৃত্যু, আটক ২চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুটানা দশম দিনের ইরানে যুক্তরাষ্ট্রের হামলাফাইনালে হারের পর মুখ খুললেন মেসিসাতক্ষীরায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার, নারীকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে নিহতযুগপৎ আন্দোলনের ৪১টি রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বৈঠকমহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯ বছরের শিশুবিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো : এমপি চাঁদবাগমারায় প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমিহীনদের জমি দখল চেষ্টার অভিযোগশহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনে
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘তুমি পাগল হয়ে গেছো, সবাই তোমাকে ঘৃণা করে’

‘তুমি পাগল হয়ে গেছো, সবাই তোমাকে ঘৃণা করে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্কে তিক্ততা শুরু হয়েছে। সোমবারের এক ফোনকলে প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুর ওপর ক্ষিপ্ত হয়েছেন বলে জানা গেছে। তিনি নেতানিয়াহুকে ‘পুরোপুরি পাগল’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন সবাই ‘ইসরায়েলকে ঘৃণা করে’। একই সঙ্গে তিনি হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে ইসরায়েলের সম্মতি দাবি করেন। খবর টাইমস অব ইসরায়েলের।

নেতানিয়াহুকে ট্রাম্প বলেছেন, তুমি পুরোপুরি পাগল হয়ে গেছো। আমি না থাকলে তুমি জেলে থাকতে। আমি তোমার জীবন বাঁচাচ্ছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এই কারণে সবাই ইসরায়েলকে ঘৃণা করে। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস এসব তথ্য জানিয়েছে।

এই ফোনকল সম্পর্কে অবগত অন্য একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ‘খুবই ক্ষিপ্ত’ ছিলেন এবং এক পর্যায়ে নেতানিয়াহুর ওপর চিৎকার করে বলেন, তুমি এসব কী করছো?

সূত্রগুলো আরও জানিয়েছে যে, লেবাননে সংঘাত বৃদ্ধির বিষয়ে হওয়া ওই ফোনকলে ট্রাম্প নেতানিয়াহুকে অকৃতজ্ঞ বলে অভিযুক্ত করেন। অ্যাক্সিওসের বর্ণনা অনুযায়ী এই ফোনকলটি ছিল ‘অশ্লীল গালাগালিতে ভরপুর’।

যদিও মার্কিন কর্মকর্তারা সংবাদ সাইটটিকে বলেছেন যে, হিজবুল্লাহ ইসরায়েলের দিকে বারবার গুলি চালাচ্ছে এবং জেরুজালেমের পাল্টা জবাব দেওয়ার অধিকার আছে। সে বিষয়ে ট্রাম্প অবগত ছিলেন, তবুও তিনি বিশ্বাস করেন যে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে। এর ফলে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর ওয়াশিংটনের প্রচেষ্টা ঝুঁকির মুখে পড়েছে, কারণ ইরান লেবাননে একটি যুদ্ধবিরতির শর্তে চুক্তি করতে চাইছে।

এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, ওই ফোনকলে ট্রাম্প নেতানিয়াহুকে ‘একহাত নিয়েছেন’ এবং নেতানিয়াহু বলেছেন, ঠিক আছে, ঠিক আছে, শুধু নিশ্চিত করো যেন সবকিছুর ব্যবস্থা হয়ে যায়। তবে এই প্রতিবেদন সম্পর্কে মন্তব্যের অনুরোধে নেতানিয়াহুর কার্যালয় কোনো সাড়া দেয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930