IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরাশপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরামন্ত্রী ২৫, প্রতিমন্ত্রী ২৪ জন হতে যাচ্ছেন
Home >> টপ নিউজ >> প্রবাস >> করোনায় সুস্থ দুই কোটি ৩ লাখ

করোনায় সুস্থ দুই কোটি ৩ লাখ

ধূমকেতু নিউজ ডেস্ক : চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পরা প্রাণঘাতী ভাইরাস করোনার প্রকোপ থামছেই না। এখনো তাণ্ডব চালাচ্ছে অদৃশ্য ভাইরাসটি। এরইমধ্যে বিশ্বব্যাপী করোনায় সংক্রমণের সংখ্যা দুই কোটি ৮৩ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যাও ছাড়িয়েছে নয় লাখ। তবে সুস্থতার সংখ্যা বাড়ছে উল্লেখযোগ্যহারে।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমণ থেকে মোট সুস্থ হয়ে বাড়ি ফরে গেছেন দুই কোটি ৩ লাখ ৩৯ হাজার ৬০৩ জন।

এছাড়া মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লাখ ২৪ হাজার ৮৭০ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ লাখ ১৩ হাজার ৯১৩ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৬৫ লাখ ৮৮ হাজার ১৬৩ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৯৬ হাজার ৩২৮ জন।

এদিকে ব্রাজিলকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশি দেশ ভারত। সেখানে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৪৫ লাখ ৫৯ হাজার ৭২৫ জন এবং মৃত্যু হয়েছে ৭৬ হাজার ৩০৪ জনের।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৪২ লাখ ৩৯ হাজার ৭৬৩ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৯ হাজার ৫৭৫ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১০ লাখ ৪৬ হাজার ৩৭০ জন। এর মধ্যে মারা গেছেন ১৮ হাজার ২৬৩ জন।

সংক্রমণে ৫ম অবস্থানে থাকা পেরুতে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৭ লাখ ১০ হাজার ৬৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩০ হাজার ৩৪৪ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৫ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ৩৩ হাজার ৫৫০ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news