IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিচাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ১১জন বাংলাদেশীকে পরিবারের নিকট হস্তান্তরপিস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিতসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতফুলবাড়ীতে মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য, ভাঙচুর করা হচ্ছে বাড়ির সিসি ক্যামেরাকারা কর্তৃপক্ষ এরফানের ফাঁসি স্থগিতের কথা জানিয়েছেপোরশায় চার আসামী গ্রেপ্তারপোরশায় দুস্থ প্রতিবন্ধদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণপোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিন আহমেদেরসুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি: ড. বদিউল আলম মজুমদারচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ ৪ জন আটকগোমস্তাপুর সীমান্ত দিয়ে পুশইন হওয়া আরও ৫ জনকে আটক করলো পুলিশ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইরানি ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে যা বললেন মার্কিন কমান্ডার

ইরানি ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে যা বললেন মার্কিন কমান্ডার

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরাকের আল আনবার প্রদেশে মার্কিন সামরিকঘাঁটি আইন আল আসাদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নতুন ভিডিও ফুটেজ পেয়েছে টিভি চ্যানেল সিবিএস।

জেনারেল সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ২০২০ সালের জানুয়ারিতে ইরান ওই হামলা চালায়।

ড্রোনের সাহায্যে তোলা সেই ভিডিও ফুটেজ নিয়ে রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মার্কিন এ টিভি চ্যানেলটি ইরানের ওই ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহতা নিয়ে সম্প্রচার করছে ৬০ মিনিটের একটি প্রামাণ্যচিত্র। খবর সিবিএসের।

নতুন ভিডিও ফুটেজ সম্প্রচার সামনে রেখে প্রকাশিত একটি প্রতিবেদন সিবিএস জানিয়েছে, সেই সময় ঘাঁটিতে থাকা একজন মার্কিন সামরিক কমান্ডার ইরানি হামলার বর্ণনা দিতে গিয়ে বলেছেন– একটা মালবাহী ট্রেন আপনার পাশ দিয়ে গেলে যেমন অনুভূত হয়, ঠিক তেমনিভাবে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আসছিল।

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সন্ত্রাসী সেনা কমান্ডের প্রধান ফ্রাঙ্ক ম্যাক ক্যানজির বরাত দিয়ে সিবিএস টিভি চ্যানেলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সেদিন যদি ঘাঁটি খালি করা না হতো, তা হলে ১০০-১৫০ জন মার্কিন সেনা নিহত হতো এবং ২০-৩০টি জঙ্গিবিমান ধ্বংস হয়ে যেত।

তিনি আরও বলেন, সেদিন যে হামলা হয়েছিল সে রকম কোনো হামলা আমি এর আগে কখনও দেখিনি, ক্ষেপণাস্ত্রগুলো একেবারে নিখুঁতভাবে আঘাত হেনেছে। ইরানিরা যে পয়েন্টে ক্ষেপণাস্ত্র ফেলতে চেয়েছে, ঠিক সেই পয়েন্টে গিয়েই সেগুলো পড়েছে।

মার্কিন সেনা নিহত হলে তারা প্রতিশোধ নিত বলে দাবি করেছেন মার্কিন এই সেনা কমান্ডার।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরানের জেনারেল কাসেম সোলাইমানি ও তার ৯ সহযোগী ইরাকে মার্কিন হামলায় প্রাণ হারান।

জেনারেল সোলাইমানিকে কবর দেওয়ার আগেই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি। মার্কিন ঘাঁটি আইন আল আসাদে ১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান, এর প্রতিটি ক্ষেপণাস্ত্রের ওজন ছিল এক হাজার পাউন্ডের বেশি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031