IMG-LOGO

শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইরানে আজ সবচেয়ে ‘বড় বোমা’ বিস্ফোরণ হবে’ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্রগিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণাঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারএখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টিতানোরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত‘দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে’নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগবাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডসিংড়ায় মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ সদস্যগাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে ১৫টি দোকানফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংসআত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যানন্দীগ্রামে যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কারপোরশা সীমান্তে বিজিবি টহলদল মালিক বিহীন ভারতীয় গরু আটক
Home >> প্রবাস >> ‘নাভালনির প্রতি অবিচার করছে রাশিয়া’

‘নাভালনির প্রতি অবিচার করছে রাশিয়া’

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির প্রতি অবিচার করছে বলে দেশটির সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

আগামী কয়েক দিনের মধ্যেই মারা যেতে পারেন এ রুশ নেতা- চিকিৎসকরা তার স্বাস্থ্য নিয়ে এ ধরণের উদ্বেগ প্রকাশের পর মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার এ সমালোচনা করেন।খবর বিবিসির।

তিনি বলেন, রুশ সরকার একবারে অনুচিত কাজটি করেছে।

উল্লেখ্য, চিকিৎসকরা জানিয়েছেন- কারাগারে বন্দি পুতিনবিরোধী এ নেতা আগামী কয়েক দিনের মধ্যেই মারা যেতে পারেন। তার চিকিৎসার বিষয়ে এখনই গুরুত্ব দেওয়া না হলে তাকে বাঁচানো সম্ভব হবে না।

চিকিৎসকরা তার রক্ত পরীক্ষার মাধ্যমে এটির ইঙ্গিত পেয়েছেন বলে জানান। যে কোনো সময় তার কার্ডিয়াক অ্যারেস্ট বা কিডনি অচল হয়ে যেতে পারে। এতে করে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটতে পারে এবং তার মৃত্যুও হতে পারে।

১৮ দিন ধরে কারাগারে অনশন করছেন নাভালনি। পিঠে তীব্র ব্যথা এবং পা অবশ হয়ে যাওয়ায় তার যতটুকু চিকিৎসা দরকার তিনি তা পাচ্ছেন না। উপযুক্ত চিকিৎসার দাবি জানিয়েই তিনি অনশন করছেন। ভ্লাদিমির পুতিনের সমালোচক এবং দেশটির বিরোধী এ নেতার পেছনে ওঠেপড়ে লেখেছে রুশ সরকার।

পুরনো একটি মামলায় গত ফেব্রুয়ারিতে তাকে কারাগারে পাঠানো হয়। তার ব্যক্তিগত চিকিৎসক আনাসতাসিয়া ভেসিলিয়েভাসহ মোট চারজন চিকিৎসক তার সঙ্গে জরুরি ভিত্তিতে দেখা করার জন্য কারা কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছেন।

ওই চিঠিটি টুইটারে পোস্ট করেছেন ভেসিলিয়েভা। সেখানে বিশেষজ্ঞরা জানিয়েছেন, নাভালনির দেহে পটাশিয়ামের মাত্রা মারাত্মক পর্যায়ে চলে গেছে। ফলে যে কোনো সময় গুরুতর অসুস্থ হয়ে মারা যেতে পারেন তিনি।

নাভালনির শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষার জন্য কারা কর্মকর্তাদের কাছে অনুরোধ করেছেন তার চিকিৎসকরা। কিন্তু এ বিষয়ে এখনও সাড়া পাননি তারা।

এর আগে ২০২০ সালের আগস্টে নাভালনিকে কেমিক্যাল নার্ভ এজেন্ট নোভিচক প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হয়। সেই সময় তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন।

ওই সময় নাভালনি অভিযোগ করেছিলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে ক্রেমলিনের পক্ষ থেকে এ বিষয়টি অস্বীকার করা হয়েছে।

নাভালনির স্ত্রী ইউলিয়া জানিয়েছেন, তার স্বামীর ওজন এখন ৭৬ কেজি (১৬৮ পাউন্ড)। অনশনে থাকার কারণে তার ওজন ৯ কেজি কমে গেছে।

নাভালনিকে বিষ প্রয়োগের হত্যাচেষ্টার পর থেকেই তার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন আলেক্সান্ডার পোলুপান। তিনি একটি পোস্টে নাভালনির ব্লাড টেস্টের ফলের একটি ছবি প্রকাশ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news