IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবেকুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারচারঘাটে হেলমেট বাহিনীর আক্রমে বিএনপির এক কর্মী রক্তাক্ত জখম
Home >> প্রবাস >> টপ নিউজ >> বিশেষ শর্তে হজ

বিশেষ শর্তে হজ

কাবা শরীফ

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : চলতি বছর সৌদি কর্তৃপক্ষ ‘বিশেষ শর্তে’ এবার হজ পালনের ঘোষণা দিয়েছে। রোববার দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। ডেইলি সাবাহ’র প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

করোনার কারণে এ বছরও হজ পালনে বিশেষ কিছু নিয়মে সীমাবদ্ধ থাকবে সৌদি সরকার। তবে ‘বিশেষ শর্ত’ কী সে বিষয়ে বিস্তারিত জানায়নি সৌদি সরকার।

বিবৃতিতে বলা হয়, এ বছর কী পদ্ধতিতে এবং কোন কোন শর্ত মেনে হজ পালন করা যাবে সে বিষয়ে পরে জানিয়ে দেয়া হবে। সৌদি আরবের স্বাস্থ্য ইনিস্টিটিউট পরিস্থিতি মূল্যায়ণ অব্যাহত রাখবে এবং সব মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পদক্ষেপ নেবে।

গত সপ্তাহে সৌদি কর্মকর্তারা জানিয়েছিলেন, করোনা মহামারির কারণে চলতি বছর বিদেশিদের হজের অনুমতি দেয়া নাও হতে পারে। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গত মার্চে সৌদি আরব সরকার বলেছিল, যারা করোনাভাইরাসের টিকা নিয়েছেন কেবল মাত্র তাদের হজ করার অনুমতি দেয়া হবে।

কিন্তু করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় ও টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠায় সেই বক্তব্য থেকে সৌদি সরকার সড়ে দাঁড়াবে বলেই ধারণা করা হচ্ছে।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হজ পালনে বেশ কিছু শর্ত জুড়ে দেয়া হয়েছিল সে সময়।

শর্তগুলো হচ্ছে,১. শুধুমাত্র ১৮ থেকে ৬০ বছর বয়সীরা হজে অংশ নিতে পারবেন। ১৮ বছরের নিচে এবং ৬০ বছরের ওপরে কেউ অংশ নিতে পারবেন না।

২. হজে অংশগ্রহণকারীরা সৌদি আরবে অবতরণের কমপক্ষে ১ সপ্তাহ আগে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে।

৩. সৌদি আরবে অবতরণের ৭২ ঘণ্টা আগে করা কোভিড-১৯ পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টও সঙ্গে রাখতে হবে।

৪. সৌদি আরবে আসার পর ৭২ ঘণ্টা কোয়ারেন্টিনে থাকতে হবে। এখানে আবার পিসিআর টেস্ট হবে এবং নেগেটিভ রিপোর্ট আসার পর কোয়ারেন্টিন সমাপ্ত হবে।

৫. হজের সময় স্বাস্থ্য প্রটোকল প্লান অনুযায়ী হাজী এবং হজের কর্মীরা আলাদা ব্যাজ পরিধান করবেন এবং পরস্পরের মাঝে অন্তত দেড় মিটার দূরত্ব রাখতে হবে।

ধারণা করা হচ্ছে এবারও এমন নিয়ামাবলী মেনে হজ সম্পন্ন করতে হবে হাজিদের। তারসঙ্গে যোগ হতে পারে নতুন কোনো শর্ত।

প্রসঙ্গত, করোনা মহামারি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আগে প্রতিবছর সারা বিশ্ব থেকে ২৫ লাখের বেশি মানুষ হজ পালন করতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় যেতেন।

এছাড়া, সারা বছরই ওমরাহ পালন করতে গোটা বিশ্ব থেকে হাজার হাজার মুসলমান সৌদি আরবে যান। হজ থেকে সৌদি আরব প্রতিবছর প্রায় ১ হাজার ২শ’ কোটি মার্কিন ডলার আয় করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31