IMG-LOGO

বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবেকুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারচারঘাটে হেলমেট বাহিনীর আক্রমে বিএনপির এক কর্মী রক্তাক্ত জখমচাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নাচোলে ভোটের মালামাল হস্তান্তর হয়রাত পোহালেই ভোট, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সামগ্রীনওগাঁয় মুদির দোকানের পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার‘নির্বাচনে নারীদের নিরাপদ ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে’নতুন মন্ত্রীদের জন্য ৫০ গাড়ি প্রস্তুত, ১৭ কিংবা ১৮ ফেব্রুয়ারি হতে পারে শপথপোরশার ভোট কেন্দ্রগুলোতে যাচ্ছে ব্যালট পেপারসহ সরঞ্জামনিয়ামতপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম
Home >> প্রবাস >> টিকাদানের অনুমোদন যুক্তরাষ্ট্রে কিশোরদের

টিকাদানের অনুমোদন যুক্তরাষ্ট্রে কিশোরদের

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ১২ থেকে ১৫ বছর বয়সীদের ফাইজারের টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

সোমবার অনুমোদনের সংবাদ জানিয়ে এফডিএর ভারপ্রাপ্ত কমিশনার জেনেট উডকক বলেছেন, অল্পবয়স্কদের জন্য টিকার অনুমোদন দেওয়ার ঘটনা করোনা মহামারি মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

প্রাপ্ত সব ধরনের তথ্য-উপাত্ত ব্যাপকভাবে যাচাই করার পর এই অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দেশের ৭০ থেকে ৮০ শতাংশ লোককে টিকার আওতায় নিয়ে আসতে হবে। ১৬ বছরের বেশি বয়সী লোকজনকে আগে থেকেই টিকা দেওয়া হচ্ছে। ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য টিকা অনুমোদনের ফলে স্কুলগামী শিক্ষার্থীরা টিকা গ্রহণ করতে পারবে।

ফাইজারের টিকাটি দুই ডোজের। একটি নেওয়ার পর তিন সপ্তাহের মাথায় দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। আমেরিকার সর্বত্র সংক্রমণ কমে আসছে। ব্যাপকভাবে টিকা দেওয়া হচ্ছে। যদিও ভারতসহ অন্যান্য দেশে পাওয়া ভাইরাসের রূপান্তর নিয়ে উদ্বেগ রয়েছে।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় ২৬ কোটি ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। তবে সম্প্রতি টিকার চাহিদা কমে গেছে। ফলে বেশি পরিমাণ টিকা প্রয়োগে ১২ থেকে ১৫ বছর বয়সীদের ওপর টিকা প্রয়োগের অনুমোদন দেওয়া হলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31