IMG-LOGO

বুধবার, ১৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বতন্ত্র প্রার্থী শিমুল মনোনয়ন বৈধ ঘোষণাবিএনপি প্রার্থীকে শরীফ উদ্দিনকে কারন দর্শানো নোটিশআসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যপোস্টাল ব্যালটে আগে কয়েকটি দলের প্রতীক ‘উদ্দেশ্যমূলক’চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদানগোদাগাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশএকটি দল আখিরাতে দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে-আবু সাইদ চাঁদএআই সহায়ক, বিপর্যয়ের কারণ নয় – বাউবির ট্রেজারারবাগমারায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজোমান্দায় শীতার্ত মানুষের মাঝে সিসিডিবির কম্বল বিতরণবাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আসাদুল ইসলামনিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশপোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটকবেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলনসিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম
Home >> প্রবাস >> টপ নিউজ >> ২৮ চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা বাইডেনের

২৮ চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা বাইডেনের

ধূমকেতু নিউজ ডেস্ক : চীনকে চাপে রাখতে নানা তৎপরতা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দেশটির বর্তমান প্রেসিডেন্ট বাইডেনও হাঁটছেন ট্রাম্পের দেখানো পথে। ট্রাম্প আমলে ৩১ চীনা প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা ছিল। এবার সে তালিকায় যোগ হচ্ছে আরও ২৮ প্রতিষ্ঠান।

চীনের সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বাইডেন প্রশাসন।

চীনকে নিয়ন্ত্রণে রাখতে ট্রাম্পের দেখানো পথ ‘চাপে রাখার’ নীতি বাইডেন যে অনুসরণ করছেন, এ পদক্ষেপ তারই ইঙ্গিত বহন করে। হোয়াইট হাউসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চীনের ২৮ প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করতে যাচ্ছেন। এসব প্রতিষ্ঠানে মার্কিন নাগরিকরা বিনিয়োগ করতে পারবেন না। এর আগেও ৩১ চীনা প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করা হয়েছিল। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ— চীনের সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক রয়েছে এসব প্রতিষ্ঠানের। মূলত চীনকে চাপে রাখতেই এই নিষেধাজ্ঞা।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, এমন প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে, যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ রয়েছে এবং যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা-গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষুণ্ন করে।

যুক্তরাষ্ট্রের এই ঘোষণার আগেই চীনা কর্মকর্তারা জানিয়েছে রেখেছেন, নিষেধাজ্ঞার পথে হাঁটলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে চীন।

চাপ অব্যাহত রাখতে চীনের আরও ২৮ প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করে বাইডেন বুঝিয়ে দিলেন হুমকিকে ‘থোড়াই কেয়ার’ করেন তিনি।

বাইডেনের নতুন নির্বাহী আদেশ অনুযায়ী, চীনের যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি সেসব প্রতিষ্ঠানের শেয়ার কিনতে বা বিক্রি করতে পারবেন না।

যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, চীনও পাল্টা পদক্ষেপ নেবে। চীনের প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় আইন মোতাবেক এ পদক্ষেপ নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031