IMG-LOGO

সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভোট দিতে পারবেন না শাকিব-শুভ, কেন্দ্রে যাবেন কারা?বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব!দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায় লেবার পার্টির প্রার্থী মেজবাবাড়িতেই বানান ক্যাফে স্টাইলের চকলেট তিরামিসুমেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূতনন্দীগ্রামে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী-সমর্থকরানাওয়া খাওয়া ভুলে শেষ সময়ে প্রচার-প্রচারনায় তুঙ্গে চারঘাট-বাঘাসরবরাহ স্বাভাবিক থাকলে রমজানে বাড়বে না নিত্যপণ্যের দামনির্বাচনি কর্মকর্তারা অস্বাভাবিক আচরণ করছেন, ভোটারদের চাপ দিচ্ছেনসিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতঅর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারামহাদেবপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতনিউজিল্যান্ডের আদালতে দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন ট্যারান্টেরনওগাঁ-৬ আসনে ৩৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণসিংড়ায় কৃষি উপকরণ বিতরণ
Home >> প্রবাস >> টপ নিউজ >> ক্ষমতায় গেলে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার ঘোষণা ছায়া সরকারের

ক্ষমতায় গেলে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার ঘোষণা ছায়া সরকারের

ধূমকেতু নিউজ ডেস্ক : সামরিক জান্তাকে উৎখাত করে ক্ষমতায় যেতে পারলে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের সসম্মানে ফিরিয়ে নিয়ে তাদের নাগরিকত্বের স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের একটি ছায়া সরকার। ফ্রন্টিয়ার মিয়ানমারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

মিয়ানমারের জান্তা সরকার ইতিমধ্যে মিয়ানমার ঐক্য সরকারকে অবৈধ বলে ঘোষণা দেয়ার পর পাল্টা রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার ঘোষণা আসলো। মিয়ানমার ঐক্য সরকারের অনেকে জঙ্গলে আশ্রয় নিয়েছে। তাদের ওপর চলছে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন। এর আগে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন ও হত্যাযজ্ঞের মতই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তাই সামরিক জান্তাকে উৎখাত করে ক্ষমতায় যেতে পারলে বাংলাদেশসহ প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের সসম্মানে ফিরিয়ে নেয়া এবং তাদের নাগরিকত্বের স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের ছায়া সরকার।

বৃহস্পতিবার রাতে মিয়ানমারে জান্তাবিরোধী জাতীয় ঐক্য সরকার (এনইউজি) সংখ্যালঘুনীতি নিয়ে তিন পৃষ্ঠার এক বিবৃতিতে সামরিক জান্তাকে ক্ষমতাচ্যুত করতে রোহিঙ্গাদের সাহায্য প্রার্থনা করেছে এনইউজি।

একই সঙ্গে মিয়ানমারে ১৯৮২ সালের বিতর্কিত নাগরিকত্ব আইন সংশোধন করে মিয়ানমারে বা অন্য যে কোনো দেশে জন্ম নেয়া বার্মিজ নাগরিকের সন্তানদেরও পূর্ণ নাগরিকত্ব দেয়ার অঙ্গীকার করেছে এনইউজি।

মিয়ানমারের রাজনৈতিক দলের অধিকাংশ সদস্য রয়েছেন ওই ছায়া সরকারে। জাতীয় ঐক্য সরকার (এনইউজি) নাম দিয়ে এটিকেই মিয়ানমারের বৈধ সরকার বলে দাবি করেন তারা। তবে সামরিক বাহিনীর সঙ্গে সমঝোতা করে ক্ষমতায় থাকাকালে সু চির গণতান্ত্রিক সরকার রোহিঙ্গাদের ফেরাতে চায়নি। এমনকি তারা ‘রোহিঙ্গা’শব্দ ব্যবহার না করে ‘রাখাইনে বসবাসকারী মুসলিম’বলে অভিহিত করতেন সু চি সরকারের নেতারা।

জান্তা সরকারের হাতে ৮ শতাধিক মানুষ মারা যাওয়ার পর রোহিঙ্গাদের প্রতি মনোভাব অনেকটা পাল্টে গেছে তাদের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31