IMG-LOGO

শুক্রবার, ১৬ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সপরিবারে সাক্ষাৎপতিত সরকার নির্যাতন সিকার হয়ে ছিলো বেগম জিয়ার : মিলনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বেলকুচিতে জেলা প্রশাসকের মতবিনিময়নন্দীগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভাবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিতগাজীপুরে গণভোট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতমোহনপুর সরকারি কলেজে বিদায়, নবীন বরণ অনুষ্ঠিতরাজশাহীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বাগমারার তোফাজ্জলরহনপুর পৌরসভার উদ্যোগে গণভোটের লিফলেট বিতরণগোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
Home >> প্রবাস >> লিড নিউজ >> আফগানে তালেবানের হামলায় নিহত ২৩

আফগানে তালেবানের হামলায় নিহত ২৩

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের দুই প্রদেশ বাদাখশান ও বাঘলানে তালেবানের হামলায় অন্তত ২৩ জন নিহিত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় আফগানিস্তানের গণমাধ্যম তোলো নিউজ।

খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের এ দুই প্রদেশের নানা স্থানে হামলায় হতাহতের এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন।

বাদাখশান পুলিশের দুটি সূত্র জানায়, ফায়জাবাদ শহরের বিভিন্ন এলাকার নিরাপত্তাচৌকিতে তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আটজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

অপর একটি সূত্র জানিয়েছে, ফায়জাবাদ শহরের উপকণ্ঠে ইয়াফতাল-ই-বালা এলাকার চারটি নিরাপত্তাচৌকিতে বৃহস্পতিবার রাতে তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনী এবং গণপ্রতিরোধ বাহিনীর ২০ সদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে বেশ কয়েকজনকে জিম্মি করে নিয়ে গেছে তালেবান।

অপরদিকে বাঘলান প্রদেশে তালেবানের হামলায় তিনজন নিহত হয়েছেন। এ সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে তালেবানের চার সদস্য।

আফগানিস্তানজুড়ে তালেবানের হামলা প্রতিহত করার জন্য সাধারণ মানুষের হাতে অস্ত্র তুলে দিয়েছে সরকার। তালেবানের বিরুদ্ধে এই গণপ্রতিরোধ বাহিনীতে যোগ দিচ্ছে আফগান নারীরাও।

সরকারি কর্মকর্তারা বলছেন, তালেবানের বিরুদ্ধে যারাই লড়তে চাইবে, তাদেরই অস্ত্র ও অন্যান্য সহযোগিতা দেওয়া হবে।

ফলে সংঘাতকবলিত আফগানিস্তানে এবার সর্বাত্মক গৃহযুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে।

সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে ইতোমধ্যে হুশিয়ারি দিয়েছে তালেবান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031