IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরীমনি বড় চমক নিয়ে দেশে ফিরলেনকলম্বিয়ায় গেরিলা উপদলের মধ্যে সংঘর্ষ, নিহত ২৭‘পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই’গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্ত
Home >> প্রবাস >> টপ নিউজ >> ভারতে সংক্রমণের হার আরও কমল

ভারতে সংক্রমণের হার আরও কমল

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ আরও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭১ জন। আগের দিনের তুলনায় সংক্রমণের এই হার প্রায় ২ শতাংশ কম।

এর মাধ্যমে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৪৩৩। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৯৫৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ২ হাজার ৫ জনে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, একদিনের ব্যবধানে সংক্রমণ কমলেও মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়েছে। তবে গত কয়েক মাস ধরে সংক্রমণ ও মৃত্যু নিয়ে যে পরিমাণ উদ্বেগ দেখা দিয়েছিল তা কিছুটা হলেও কমেছে। গত শুক্রবার দেশটিতে মৃত্যুর সংখ্যা চার লাখ পার হয়েছে।

দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৫০ জনে। অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫২ হাজার ২৯৯ জন। এখন পর্যন্ত ভারতে ২ কোটি ৯৬ লাখ ৫৮ হাজার ৭৮ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

টিকাদানের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর চেষ্টা করছে ভারত। এখন পর্যন্ত ৩৫ কোটি ১২ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। টিকারণের পাশাপাশি টেস্টও আগের মতোই চলছে। গতকাল ১৮ লাখ ৩৮ হাজার ৪৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

কিন্তু আগের তুলনায় দৈনিক সংক্রমণ কমলেও করোনার তৃতীয় ঢেউ নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তৃতীয় ঢেউয়ের প্রভাব সবচেয়ে বেশি দেখা যেতে পারে অক্টোবর-নভেম্বরে। কিন্তু দৈনিক আক্রান্তের সংখ্যা দ্বিতীয় ঢেউয়ের তুলনায় অনেকটাই কম হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news