IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্ব ধারণ করতে হবে’উত্তরায় ৭ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কার উপহার দিয়েও স্পষ্ট সমর্থন পেলেন না মাচাদোমোহনপুরে গণভোটের প্রচারণা উপলক্ষে মিনি ম্যারাথন‘যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে’বীরের রহস্যময় বার্তা, তারা সুতারিয়ার আচরণে বিচ্ছেদের আভাসরাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব বুঝে নিলেন জাফরুর ইসলামখালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা চলছেকেরানীগঞ্জে নিখোঁজের ২১ দিন পর গৃহশিক্ষিকার ফ্ল্যাট থেকে মা মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধারগাজার জন্য ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পেররাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২পাকা কুমড়ার ভ্রাম্যমাণ কেনাবেচাএককভা‌বে নির্বাচ‌নে অংশ নে‌বে ইসলামী আন্দোলনগোষ্ঠীগত দ্বন্দ্বে কুমিল্লায় দুজনকে গুলি করে হত্যা
Home >> প্রবাস >> টপ নিউজ >> আফগানে বিক্ষোভ চলাকালে গুলি, নিহত ৩

আফগানে বিক্ষোভ চলাকালে গুলি, নিহত ৩

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের জালালাবাদে পুরনো পতাকা রক্ষার দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। আল জাজিরা জানিয়েছে, বুধবার এ বিক্ষোভ চলাকালে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হন। আহত হয়েছেন আরও ডজনখানেক মানুষ।

কাবুল থেকে ১১৫ কিলোমিটার পূর্বে জালালাবাদ শহরের একটি ভবনে তালেবানের সাদাকালো পতাকা উড়তে দেখা যায়। বুধবার সকালে ওই পতাকা সরিয়ে সাবেক আফগান সরকারের কালো, লাল ও সবুজ রঙের পতাকা উত্তোলন করেন স্থানীয় কয়েক জন।

এ নিয়ে সংঘাতের সুত্রপাত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা যায়, জালালাবাদ শহরের রাস্তায় জড়ো হন কয়েকশ’ মানুষ। তারা আফগানিস্তানের পুরনো পতাকা উত্তোলনে দাবি জানান। এ সময় গুলির শব্দ শোনা যায়।

বিবিসির খবরে বলা হয়, নানগারহার প্রদেশের জালালাবাদ শহরের নিয়ন্ত্রণ তালেবান গ্রহণ করে গত রোববার সকালের দিকে। বিনা লড়াইয়ে শহরটি দখল করে তারা। এর মধ্যে দিয়ে তালেবান, আফগানিস্তান ও পাকিস্তান সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কগুলোরও নিয়ন্ত্রণ নেয়।

কিন্তু আজ এক ভিডিওতে ওই এলাকার একদল মানুষকে আফগানিস্তানের পুরনো পতাকা হাতে নিয়ে মিছিল করে যেতে দেখা গেছে। মিছিলের জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি ছোঁড়া হয়েছে বলে খবর এসেছে।

জালালাবাদ থেকে তোলা ওই ভিডিও ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীরা তালেবানের পতাকা সরিয়ে সেখানে আফগানিস্তানের পুরনো পতাকা তুলছে এবং আশপাশে সমবেত জনতা সেদিকে তাকিয়ে হর্ষধ্বনি করছে।

তালেবান নতুন ঘোষিত ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের জন্য এখন পর্যন্ত যে পতাকাটি ব্যবহার করছে, তাতে সাদার ওপর কালো হরফে কালেমা শাহাদাত লেখা আছে।

বিক্ষোভকারীরা কালো, লাল এবং সবুজের যে তিন রঙা পতাকা আজ মিছিলে ব্যবহার করেছে, সেটি ক্ষমতাচ্যুত সরকারের প্রতিনিধিত্ব করে।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন যে, ভবিষ্যতে দেশটির জাতীয় পতাকা কোনটি হবে তা নিয়ে এখন আলোচনা চলছে। নতুন সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031