IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> প্রবাস >> টপ নিউজ >> গৃহবন্দী সুদানের প্রধানমন্ত্রী

গৃহবন্দী সুদানের প্রধানমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দী করেছে সেনাবাহিনীর একটি অংশ। সোমবার ভোরে সামরিক বাহিনীর একটি অংশ তার বাড়ি ঘিরে ফেলে। এরপরই হামদের গৃহবন্দী হওয়ার খবরটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ পায়। তবে সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

খবরটি প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে মন্ত্রিসভার কয়েকজন সদস্যসহ বেশ কয়েকজন বেসামরিক কর্মকর্তাকে আটক করে সেনাবাহিনীর একটি অংশ। এরপরই সুদানের প্রধানমন্ত্রীকে গৃহবন্দী করা হয়।

আটক হওয়া ব্যক্তিদের তালিকায় প্রধানমন্ত্রীর গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা এবং দেশটির ক্ষমতাসীন সার্বভৌম পরিষদের একজন সদস্যও রয়েছেন।

সুদানের দীর্ঘ সময়ের শাসক ওমর আল-বশিরকে এক গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর থেকেই দেশটির অবস্থা টালমাটাল। এরপর সেনাবাহিনী ও দেশের বেসামরিক অংশ ক্ষমতা ভাগাভাগি করলেও তিক্ততা বেড়েছে।

এছাড়াও রাজধানী খার্তুমে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে একাধিক স্থানীয় সংবাদমাধ্যম। দেশটিতে টেলিযোগাযোগ সীমিত করে দেয়ায় সঠিক তথ্য পাওয়াও কঠিন হয়ে পড়েছে বলে জানায় আল-জাজিরা।

গণতন্ত্রপন্থি একটি গ্রুপ সেনা অভ্যুত্থানের চেষ্টা ঠেকাতে সেদেশের নাগরিকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছে।

কয়েক মাসের টানা বিক্ষোভের পর ২০১৯ সালে ক্ষমতাচ্যুত হন আল-বশির। ২০২৩ সালে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু মাঝখানের এই সময়টাতে ক্ষমতা ভাগাভাগি করে নেয়ার ব্যাপারে সম্মত হয় সেনাবাহিনী ও বেসামরিক অংশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930