IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবে
Home >> প্রবাস >> উত্তরপ্রদেশে তিন কোটি টাকা দিতে হবে রিক্সাচালককে

উত্তরপ্রদেশে তিন কোটি টাকা দিতে হবে রিক্সাচালককে

ধূমকেতু নিউজ ডেস্ক : পেশায় রিক্সাচালক। তাকে আয়কর বাবদ দিতে হবে তিন কোটিরও বেশি টাকা। শুনতে অবাক লাগলেও আয়কর দফতর থেকে এমনই নির্দেশ পেয়েছেন তিনি।

ভারতের উত্তরপ্রদেশের মথুরার বাকালপুর এলাকার বাসিন্দা প্রতাপ সিংহ। সম্প্রতি আয়কর দফতর থেকে একটি নোটিশ পেয়েছেন তিনি। যেখানে বলা হয়েছে, তিন কোটি টাকা আয়কর হিসাবে দিতে হবে তাকে।

তা দেখেই মাথায় হাত প্রতাপের। লেখাপড়া না জানা প্রতাপ দ্বারস্থ হয়েছেন পুলিশের।

আয়কর দফতরের নির্দেশ পাওয়ার পর তিনি গিয়েছিলেন হাইওয়ে থানায়। পুলিশ তার অভিযোগ শুনলেও তা নিয়ে কোনও মামলা দায়ের করেনি। বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা।

এ দিকে এ বিষয়ে একটি ভিডিও শেয়ার করেছেন প্রতাপ। সেখানে জানিয়েছেন, বাকালপুরের একটি জন সুবিধা কেন্দ্রে আয়কর বিভাগ বরাবর প্যান কার্ড অর্থাৎ পারমানেন্ট একাউন্ট নম্বর কার্ডের আবেদন করেছিলেন তিনি।

তিন মাস ছোটাছুটির পর তা হাতে পান এবং এর রঙিন ফোটোকপি ব্যাঙ্কে জমা দেন।

এরপরেই ১৯ অক্টোবর আয়কর বিভাগ থেকে ফোন আসে এবং তিন কোটি ৪৭ লক্ষ ৫৪ হাজার ৮৯৬ টাকা দিতে বলা হয়।

বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news