IMG-LOGO

সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভোট দিতে পারবেন না শাকিব-শুভ, কেন্দ্রে যাবেন কারা?বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব!দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায় লেবার পার্টির প্রার্থী মেজবাবাড়িতেই বানান ক্যাফে স্টাইলের চকলেট তিরামিসুমেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূতনন্দীগ্রামে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী-সমর্থকরানাওয়া খাওয়া ভুলে শেষ সময়ে প্রচার-প্রচারনায় তুঙ্গে চারঘাট-বাঘাসরবরাহ স্বাভাবিক থাকলে রমজানে বাড়বে না নিত্যপণ্যের দামনির্বাচনি কর্মকর্তারা অস্বাভাবিক আচরণ করছেন, ভোটারদের চাপ দিচ্ছেনসিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতঅর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারামহাদেবপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতনিউজিল্যান্ডের আদালতে দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন ট্যারান্টেরনওগাঁ-৬ আসনে ৩৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণসিংড়ায় কৃষি উপকরণ বিতরণ
Home >> প্রবাস >> টপ নিউজ >> ফাইজারের করোনার ট্যাবলেট ৮৯ শতাংশ কার্যকর

ফাইজারের করোনার ট্যাবলেট ৮৯ শতাংশ কার্যকর

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনায় আক্রান্তদের চিকিৎসায় ফাইজারের বানানো ট্যাবলেট ৮৯ শতাংশ কার্যকর। ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে এ দাবি করেছে মার্কিন বায়োটেক প্রতিষ্ঠানটি।

এক বিবৃতিতে বলা হয়, গুরুতর রোগীদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি বা মৃত্যু ঠেকাতে খাওয়ার ট্যাবলেট ব্যবহারের ক্ষেত্রে এই সফলতা পাওয়া গেছে। বিবিসির একট খবরে এমন তথ্য জানানো হয়েছে।

পাক্সলোভিড নামের পিলটি বয়স্ক ও গুরুতর রোগের উচ্চঝুঁকিতে থাকা মানুষদের জন্য তৈরি করা হয়েছে। মার্ক শার্প অ্যান্ড ডোহমের (এমএসডি) উদ্ভাবিত মলনুপিরাভির নামে একই ধরনের একটি পিল যুক্তরাজ্যে অনুমোদন পাওয়ার এক দিন পর এ ঘোষণা দিল ফাইজার।

ফাইজার বলছে, প্রাথমিক ফল এত বেশি ইতিবাচক ছিল যে, তারা ক্লিনিক্যাল ট্রায়াল নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করে দেন। যুক্তরাজ্য এরই মধ্যে ফাইজারের এ ওষুধটির আড়াই লাখ কোর্স অগ্রিম অর্ডার দিয়েছে। একই সঙ্গে দেশটি এমএসডির ট্যাবলেটের ৪ লাখ ৮০ হাজার কোর্স অর্ডার করেছে। ফাইজারের এই ওষুধটি প্রটিজ ইনহিবিটর নামে পরিচিত। এটি তৈরি করা হয়েছে ভাইরাসের পুনরুৎপাদনে প্রয়োজনীয় একটি এনজাইমকে আটকে দেওয়ার জন্য। এমএসডির ট্যাবলেটের চেয়ে এটি কিছুটা ভিন্ন পদ্ধতিতে কাজ করে।

যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএর কাছে অন্তর্বর্তী পরীক্ষার ফল জমা দেওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন ফাইজারের প্রধান নির্বাহী অ্যালবার্ট বৌরলা। তিনি বলেন, ট্রায়ালের পর আমরা জানতে পেরেছি, প্যাক্সলোভিড করোনা রোগীদের জীবন রক্ষায় কার্যকর। এটি করোনা সংক্রমণজনিত অসুস্থতা কমায় এবং এ রোগে গুরুতর অসুস্থ প্রতি ১০ জন রোগীর নয়জনকেই প্যাক্সলোভিড সুস্থ করতে সক্ষম। আমরা আশা করছি, জরুরি প্রয়োজনে ব্যবহারের ছাড়পত্র দেওয়া বিষয়ক সিদ্ধান্তের বিষয়ে এফডিএ কর্তৃপক্ষ এসব তথ্য বিবেচনা করবে।

প্রস্তুতের পর মোট ১ হাজার ২১৯ করোনা রোগীর ওপর পরীক্ষামূলক প্রয়োগ করা হয় প্যাক্সলোভিড। ট্রায়ালে অংশ নেওয়া করোনা রোগীরা সবাই মৃদু ও মাঝারি উপসর্গে ভুগছিলেন। স্বেচ্ছাসেবী এসব করোনা রোগীর প্রত্যেককে দিনে দুবার তিনটি করে প্যাক্সলোভিড পিল দেওয়া হয়। ২৮ দিন পর্যন্ত চলে এ চিকিৎসা। নির্দিষ্ট সময়সীমার পর এসব স্বেচ্ছাসেবীদের শারীরিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, তাদের প্রায় সবাই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

অবশ্য ২০ শতাংশ স্বেচ্ছাসেবী জানান, ওষুধটি খাওয়ার পর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে পার্শ্বপ্রতিক্রিয়ার ধরন সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেনি ফাইজার কর্র্তৃপক্ষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31