IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবেকুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারচারঘাটে হেলমেট বাহিনীর আক্রমে বিএনপির এক কর্মী রক্তাক্ত জখমচাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নাচোলে ভোটের মালামাল হস্তান্তর হয়রাত পোহালেই ভোট, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সামগ্রীনওগাঁয় মুদির দোকানের পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার‘নির্বাচনে নারীদের নিরাপদ ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে’
Home >> প্রবাস >> টপ নিউজ >> কাতারে করোনার তৃতীয় ঢেউ

কাতারে করোনার তৃতীয় ঢেউ

ধূমকেতু নিউজ ডেস্ক : কাতারে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের জেরে সংক্রমণ দ্রুত বাড়ছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার আল জাজিরা এ খবর জানায়।

কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের (এমপিএইচ) করোনার টিকাকরণ বিভাগের প্রধান ড. সোহা আল বায়াত এক টেলিভিশন সাক্ষাৎকারে রোববার বলেন, ‘কোভিড-১৯ এর অধিকাংশ সংক্রমণ ঘটছে ওমিক্রনের জেরে।’

তিনি জানান, গত নভেম্বর থেকেই কাতারে কোভিড-১৯ এ শনাক্ত বাড়ছে। তবে গত দুই সপ্তাহে তা বেড়েছে উল্লেখযোগ্য হারে।

কাতার টিভিকে দেয়া সাক্ষাৎকারে ড. সোহা আল বায়াত বলেন, ‘প্রাথমিকভাবে পাওয়া তথ্য থেকে জানা গেছে, ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে এর লক্ষণ মৃদু ও মধ্যম; কোনো গুরুতর জটিলতা দেখা যায়নি।’

কাতারে পুরো মহামারি পর্বে ২ লাখ ৫২ হাজার জনের করোনা শনাক্ত হয়। এ ভাইরাস সব মিলিয়ে দেশটির ৬১৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে।

করোনা ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে সামনের সারিতে রয়েছে কাতার। ইতোমধ্যে দেশটিতে ৫০ লাখের বেশি মানুষকে টিকার আওতায় আনা হয়েছে।

গত বছরই কাতার নিজ দেশের জ্যেষ্ঠ নাগরিকদের জন্য করোনার বুস্টার ডোজ চালু করেছে।

চলতি বছরের শেষ দিকে কাতারে বসতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের আসর। এটা মধ্যপ্রাচ্যের কোনো দেশে বসা প্রথম ফুটবল বিশ্বকাপের আসর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31