IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৮ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ‘নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই’আওয়ামী লীগের ভোট পেতে একটি দল তাদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে না : সালাহউদ্দিনবাগমারায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতচারঘাট-বাঘায় বেপরোয়া মাদক সিন্ডিকেট,ধরা ছোয়ার বাইরে গডফাদাররাবিএনপির নেতাকর্মীদের একযোগে ‘ভোটযুদ্ধে’ নামার আহ্বান তারেক রহমানেরনিয়ামতপুরে প্রধান শিক্ষকদেরমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
Home >> বিনোদন >> লেখক কারিনা

লেখক কারিনা

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন তিনি। আর এ জন্য মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন এ মুহুর্তে। তবে এই অবসরে ঘরে বসে অলস সময় কাটাতে নারাজ সাইফ আলী খানের স্ত্রী। বেশ কিছুদিন ধরে লেখালেখি শুরু করেছেন এই অন্তঃসত্ত্বা নারী। তবে গল্প-উপন্যাস নয়, তিনি লিখছেন মা হওয়ার অভিজ্ঞতার কথা। আর নিজের এই লেখা নিয়ে একটি বই প্রকাশ করবেন অভিনেত্রী।

সাইফ-কারিনার প্রথম সন্তান তৈমুরের চার বছরের জন্মদিনে এই ঘোষণা দেন কারিনা। এদিন তিনি জানান, আন্তঃসত্ত্বা হওয়ার কাহিনি এবার ফুটিয়ে তুলবেন একটি বইয়ে। যেজন্য লেখালেখিও শুরু করেছেন, যা নিয়ে প্রকাশ পাবে তার প্রথম বই।

ইতিমধ্যে বইয়ের নামও ঠিক করা হয়েছে। বইটির নাম দেওয়া হয়েছে ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’।

চার বছর আগে প্রথম মা হওয়ার স্বাদ পেয়েছিলেন নবাবপত্নী কারিনা। তৈমুরের মা হওয়ার আনন্দ ও অভিজ্ঞতা অনেক সাক্ষাৎকারেই জানিয়েছেন তিনি। চলতি বছর আবারও অন্তঃসত্ত্বা হয়েছেন এই বলিউড তারকা। গত আগস্ট মাসে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সুখবরটি দেন সাইফ ও কারিনা। আগামী বছরেই কারিনার কোলজুড়ে আসছে দ্বিতীয় সন্তান। এবার জানালেন মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে বই প্রকাশের খবর।

তিনি জানিয়েছেন ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’ বইটিতে অন্তঃসত্ত্বা হওয়ার ভালো-মন্দ, আনন্দ, কষ্ট এবং মা হওয়ার পর শরীর ফিট রাখার উপায়সহ নানা বিষয় তুলে ধরবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news