IMG-LOGO

শুক্রবার, ১৬ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সপরিবারে সাক্ষাৎপতিত সরকার নির্যাতন সিকার হয়ে ছিলো বেগম জিয়ার : মিলনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বেলকুচিতে জেলা প্রশাসকের মতবিনিময়নন্দীগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভাবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিতগাজীপুরে গণভোট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতমোহনপুর সরকারি কলেজে বিদায়, নবীন বরণ অনুষ্ঠিতরাজশাহীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বাগমারার তোফাজ্জলরহনপুর পৌরসভার উদ্যোগে গণভোটের লিফলেট বিতরণগোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
Home >> বিনোদন >> ফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপন

ফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপন

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক :বাংলাদেশি ওয়েব সিরিজের বহুল আলোচিত দুটি চরিত্র গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপন। তাদের ভক্তদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। নতুন গল্পে ফিরে আসছেন তারা। সঙ্গে থাকবেন বাকি চরিত্ররাও।

ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’ ও ‘মাইশেলফ অ্যালেন স্বপন’র নতুন মৌসুম নিয়ে নির্মাতা শিহাব শাহীনই সুখবরটি দিয়েছেন। তিনি জানান, শিগগিরই আসছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’ এবং ‘গোলাম মামুন ২’

এক সাক্ষাৎকারে শিহাব শাহীন জানান, বর্তমানে স্ক্রিপ্টের কাজ চলছে। আগামী বছর শুরু হবে দৃশ্যধারণ। আগের মতোই দুই সিরিজের গল্প ঘুরবে নাসির উদ্দিন খান ও জিয়াউল ফারুক অপূর্বর চরিত্রকে কেন্দ্র করে।

২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া জনপ্রিয় সিরিজ ‘সিন্ডিকেট’ থেকে অ্যালেন স্বপন চরিত্রটিকে সামনে আনেন নির্মাতা। পরে তৈরি করেন ‘মাইশেলফ অ্যালেন স্বপন’, যা প্রথম মৌসুমেই দারুণ সাড়া ফেলে। চলতি বছর প্রকাশিত হয় দ্বিতীয় মৌসুম। এতে অভিনয় করেন রাফিয়াত রশিদ মিথিলা, সুমন আনোয়ার, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা, জেফার রহমানসহ অনেকে। নতুন মৌসুমে নতুন কিছু শিল্পী যুক্ত হওয়ারও ইঙ্গিত দিয়েছেন শিহাব শাহীন।

অন্যদিকে, ‘গোলাম মামুন’ চরিত্রটিকে তুলে আনা হয় তানিম রহমান অংশু নির্মিত ‘বুকের মধ্যে আগুন’ সিরিজ থেকে। সিরিজটির প্রথম মৌসুমে অপূর্বর সঙ্গে অভিনয় করেন সাবিলা নূর। নতুন মৌসুমেও থাকছেন তিনি।

এ ছাড়া সম্প্রতি মুক্তি পেয়েছে শিহাব শাহীনের ওয়েবফিল্ম ‘তোমার জন্য মন’, যেখানে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। মুক্তির অপেক্ষায় রয়েছে নির্মাতার আরেক ওয়েব ছবি ‘তুমি আমি শুধু’, যেখানে অভিনয় করেছেন প্রীতম হাসান ও জেফার রহমান।

দর্শকের আগ্রহে থাকা দুই জনপ্রিয় সিরিজের এই নতুন মৌসুম নিয়ে উচ্ছ্বসিত নির্মাতা ও অভিনয়শিল্পীরা। শিগগিরই শুরু হবে প্রস্তুতি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031