IMG-LOGO

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিএনপি চায় আসনটি পুরুদ্ধার করতেআর জায়ামাতে ইসলাম চায় দখলে নিতেফুলবাড়ীতে কাভার্টভ্যান দূর্ঘটনায় রাঙ্গামাটি প্রাণবঙ্গ মিলসের চালক নিহতগোদাগাড়ীতে সাফিনা পার্কে শিক্ষাসফরে এসে ওয়াটার পুলে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যুইনকিলাব মঞ্চের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় সড়ক অবরোধপুঠিয়ায় নদীতে গোসল করতে নেমে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যুনগরীর ৩০ ও ২৬ নং ওয়ার্ডে বিএনপি প্রার্থী মিনুর গণসংযোগপবা-মোহনপুর আসনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে গণসংযোগপুরান ঢাকার ধূপখোলা মাঠে বিএনপির নির্বাচনি জনসভাজাপানে নির্বাচন‘কোনো ফেবারিট নেই, শিরোপা উন্মুক্ত’ছুটির বিকেলে তৈরি করুন মুলার পুরিটিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’, চতুর্থ দিনে দর্শকের ঢলরাজশাহী-৬, হেবিওয়েট প্রার্থীর সাথে লড়ছেন অষ্টম শ্রেণী পাশ সুরুজপ্রতিবেশীদের সঙ্গে সমতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় বিএনপি‘পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ’
Home >> বিনোদন >> মালয়েশিয়ায় শীত খুঁজছেন পরীমনি

মালয়েশিয়ায় শীত খুঁজছেন পরীমনি

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন অভিনেত্রী পরীমনি। একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে দেশটিতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে এখন সময় কাটাচ্ছেন সন্তানদের নিয়ে মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাংকাউই দ্বীপে।

লাংকাউইয়ের নীল সমুদ্র, খোলা আকাশ আর সবুজ প্রকৃতির মাঝে ছেলে-মেয়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন পরীমনি।

আজ (১৪ জানুয়ারি) বুধবার একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি। ছবিগুলোতে মালয়েশিয়ার প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওঠার দৃশ্য ধরা দিয়েছেন ঢাকাই সিনেমার পরী। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘শীত নেই। কেন শীত নেই।’

মালয়েশিয়ার রোদেলা আবহাওয়া, দ্বীপের নিরিবিলি পরিবেশ আর সন্তানদের সান্নিধ্যে পরীমনির সময় যে দারুণ কাটছে, তা তার পোস্ট করা ছবিগুলো দেখলেই বোঝা যায়। ভক্তরাও মন্তব্যে অভিনেত্রীর সুখী মুহূর্তগুলোর জন্য শুভকামনা জানাচ্ছেন।

এদিকে, ‘প্রীতিলতা’ নিয়ে ফের ক্যামেরার সামনে ফিরছেন অভিনেত্রী পরীমনি। ২০২০ সালে কয়েক দিনের শুটিং শেষে আটকে যাওয়া ‘প্রীতিলতা’ ছবির কাজও আবার শুরু হচ্ছে। চট্টগ্রামে চিত্রায়ণ সম্পন্ন করার পরিকল্পনা চলছে। সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ জানান, পরীমনির সঙ্গে বৈঠকের মাধ্যমে শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

২০২১ সালে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশিত হলে প্রীতিলতার বেশে পরীমনির উপস্থিতি দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছিল। এবার সেই অসম্পূর্ণ কাজ শেষ করতে দৃঢ়প্রতিজ্ঞ নির্মাতা। শুটিং শেষ করে দ্রুত সম্পাদনা ও পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31