IMG-LOGO

শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘‘বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক’ নির্বাচন হয়েছে’‘সামুদ্রিক নিরাপত্তায় কোস্ট গার্ডের অবদান আরও বাড়বে’‘ইরানে ক্ষমতার পরিবর্তনই হবে ‌‘সবচেয়ে ভালো’ বিষয়’নির্বাচন নিয়ে আজ আনুষ্ঠানিক বক্তব্য তারেক রহমানেররাজশাহী -৬ আসনে বিপুল ভোটে বিজয়ী চাঁদের বাড়িতে মিলন মেলাপরাজিত জামায়াতের প্রার্থী নাজমুল হক চাঁদের গলায় মালা পরিয়ে অভিনন্দন জানানচাঁপাইনবাবগঞ্জে হাত বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন ও সহায়তার প্রতিশ্রুতি জাতিসংঘেররাজশাহী-৫ আসনে সাত প্রার্থীর মধ্যে পাঁচজনের জামানত বাজেয়াপ্তজাতীয় সরকার নিয়ে অবস্থান জানালেন আমীর খসরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোটবাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনুবগুড়া-৪ আসনে ৪৬৩৬১ ভোটের ব্যবধানে মোশারফ হোসেন এমপি নির্বাচিতজনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২
Home >> বিনোদন >> স্বামী কি মগজধোলাই করেছিলেন ইসলামের পথে আসা অভিনেত্রী সানা খানের?

স্বামী কি মগজধোলাই করেছিলেন ইসলামের পথে আসা অভিনেত্রী সানা খানের?

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০২০ সালে হঠাৎ করেই দীর্ঘ অভিনয়জীবনে ইতি টানেন অভিনেত্রী সানা খান। বিনোদন জগত থেকে সরে গিয়ে তিনি জানিয়েছিলেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে জীবন কাটাতে চান। সেই ঘোষণার কদিনের মধ্যেই মুফতি আনাস সাইদের সঙ্গে বিয়ে করেন তিনি। আনাস একজন মাওলানা। বিয়ের পর সানার জীবনযাপনে আসা পরিবর্তন নিয়ে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। অনেকেই দাবি করেন, স্বামীর ‘মগজধোলাই’র কারণেই নাকি এই পরিবর্তন। অবশেষে সেই প্রসঙ্গেই মুখ খুললেন সানা খান।

সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়ে সানা জানান, তার বিয়ের বিষয়টি তিনি একেবারেই ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন। তিনি বলেন, বিয়ের খবরটা শুধু তিনি এবং তার বাবা-মা জানতেন। এমনকি চাচাতো ভাই-বোনেরাও বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর বিষয়টি জানতে পারেন।

একইসঙ্গে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েও কথা বলেন সানা। তার দাবি, ক্যারিয়ার থেকে সরে আসার সিদ্ধান্তটাই ছিল সবচেয়ে কষ্টকর। তবে স্বামীর প্রশংসা করে অভিনেত্রী স্পষ্ট করেন, এই পরিবর্তনের জন্য তিনি কাউকে দায়ী করেন না। সানার কথায়, ‘ওই সময়টা আমার জীবনে বড়সড় পরিবর্তনের সময় ছিল। আমি ধীরে ধীরে অন্য একজন মানুষ হয়ে উঠছিলাম। সেটা আমার স্বামীর জন্য নয়। আমি বিশ্বাস করি, আনাসের থেকে ভালো জীবনসঙ্গী আমি পেতাম না।’

২০০৫ সালে কম বাজেটের একটি হিন্দি সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন সানা খান। এরপর বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালাম ভাষার বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেন সানা। তবে বলিউডে কাঙ্ক্ষিত সাফল্য তখনও অধরা ছিল।

২০১২ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করার পর রাতারাতি পরিচিতি পান তিনি। এরপর ২০১৩ সালে সালমান খানের ‘জয় হো’ সিনেমায় ছোট একটি চরিত্রে দেখা যায় সানাকে। এক বছর পর ‘ওয়জহ তুম হো’ সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করলেও বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি সিনেমাটি। এছাড়া ‘স্পেশ্যাল অপ্‌স্‌’ ওয়েব সিরিজেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন সানা খান।

সব বিতর্ক ও সমালোচনার মাঝেই সানা স্পষ্ট করে দিলেন-নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছেন তিনি, আর তার পেছনে কোনো চাপ বা মগজধোলাইয়ের গল্প নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31